চিলি গার্লিক চিকেন

লাইফস্টাইল ডেস্ক
১৭ মে ২০১৬, ১৩:০৫আপডেট : ১৭ মে ২০১৬, ১৩:০৮
image

রুটি অথবা ভাতের সঙ্গে মজাদার চিলি গার্লিক চিকেন পরিবেশন করতে পারেন। স্বাদে ভিন্নতা নিয়ে আসবে এই আইটেমটি। জেনে নিন কীভাবে তৈরি করবেন-

চিলি গার্লিক চিকেন

উপকরণ
মুরগির মাংস- ৪০০ গ্রাম (হাড়ছাড়া)
পেঁয়াজ- ১টি (কুচি)
টমেটো কুচি- ১০০ গ্রাম
আদা-রসুন বাটা- ৩ চা চামচ
জিরা- ১/২ চা চামচ
এলাচ- ২টি
দারুচিনি- ১/৪ ইঞ্চির টুকরা
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
ধনিয়া পাতা কুচি- কয়েকটি
মাখন- ২ চা চামচ
তেল- ২ চা চামচ

ম্যারিনেটের উপকরণ
এক্সট্রা ভার্জিন অয়েল- ১/২ টেবিল চামচ
ভিনেগার- ১/২ টেবিল চামচ
রসুন বাটা- ২ চা চামচ
কাঁচামরিচ- ১টি (কুচি)
গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী

একটি বড় পাত্রে ম্যারিনেটের সব উপকরণ ও মুরগির টুকরা মেশান। পাত্রটি ঢেকে ফ্রিজে রেখে দিন ৩ থেকে ৫ ঘণ্টা। প্যানে তেল ও মাখন গরম করে পেঁয়াজ ভাজুন। কাঁচামরিচ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। জিরা, এলাচ, দারুচিনি, টমেটো, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে নাড়ুন। ৫ থেকে ১০ মিনিট রান্না করুন। ম্যারিনেট করা মুরগির টুকরা দিয়ে দিন মসলার মিশ্রণে। ৫ মিনিট রান্না করে নামিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করুন চিলি গার্লিক চিকেন।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম