মজাদার পনির কোফতা

লাইফস্টাইল ডেস্ক
২৪ মে ২০১৬, ১৮:২৮আপডেট : ২৪ মে ২০১৬, ১৮:৩১
image

পনির কোফতা

পরোটা অথবা নানরুটির সঙ্গে বিকালের নাস্তায় রাখতে পারেন গরম গরম পনির কোফতা। খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন সুস্বাদু পনির কোফতা। জেনে নিন কীভাবে তৈরি করবেন-  

উপকরণ
পনির কুচি- ২৫০ গ্রাম
কর্ন ফ্লাওয়ার- ১/২ চা চামচ
আমন্ড- ১০টি
মরিচ গুঁড়া- ১/৮ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
শুকনা মরিচ- ২টি
পেঁয়াজ- ১টি (কুচি)
আদা বাটা- ১/২ চা চামচ
রসুন বাটা- ১/২ চা চামচ
টক দই- ২ টেবিল চামচ
টমেটো সস- ১ চা চামচ
এলাচ- ১টি
তেল- ভাজার জন্য
লবণ- স্বাদ মতো

প্রস্তুত প্রণালী
একটি পাত্রে পনির, ময়দা, লবণ ও মরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। আমন্ড গুঁড়া করে দিয়ে দিন মিশ্রণে। মিশ্রণ হাতে নিয়ে বল তৈরি করুন গোল করে। ডুবো তেলে বলগুলো বাদামী করে ভেজে তুলুন।  

প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, এলাচ, শুকনা মরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। টক দই ও টমেটো সস দিয়ে ভালো করে ২ কাপ পানি দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। মিশ্রণ ঘন হলে ভাজা বলগুলো দিয়ে নেড়ে নিন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পনির কোফতা।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান