র‍্যাম্পে হাঁটলেন ফাহমিদা নবী!

লাইফস্টাইল ডেস্ক
২৫ মে ২০১৬, ২১:৩৬আপডেট : ২৫ মে ২০১৬, ২২:৪০
image

একঝাঁক মডেল, ফ্যাশন ডিজাইনার ও রূপবিশেষজ্ঞদের নিয়ে হয়ে গেল ‘আরটিভি-লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে ২০১৬।’ ২৪ মে রাজধানীর এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয় ঝলমলে এ ফ্যাশন শো। দেশসেরা তিনজন ফ্যাশন ডিজাইনার- এমদাদ হক, শাহরুখ আমিন ও লিপি খন্দকারের বছরের সেরা আউটফিট এবং দেশসেরা রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল, আফরোজা পারভিন ও তানজিমা শারমিন মিউনিকে সঙ্গে নিয়ে আরটিভির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো।

আরটিভি-লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে ২০১৬

আরটিভি-লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে ২০১৬

আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তিনি শো স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন। এছাড়াও অভিনেত্রী সোহানা সাবা, ভাস্করশিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী ও চিত্রনায়ক ফেরদৌস হাঁটেন র‍্যাম্পে।

ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিনের ডিজাইন ও রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের মেকআপে ছিল প্রথম ফ্যাশন কিউ। ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিনের যুগলবন্দী ছিল দ্বিতীয় কিউতে। তৃতীয় কিউতে ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের ডিজাইনকৃত পোশাক ও রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন মিউনির সাজে মডেলরা হাঁটেন স্টেজে।

আরটিভি-লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে ২০১৬

আরটিভি-লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে ২০১৬

অনুষ্ঠানের শেষে তিন ফ্যাশন ডিজাইনার ও তিন রূপবিশেষজ্ঞকে সম্মাননা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমব্রিন।

আরটিভি-লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে ২০১৬

আরটিভি-লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে ২০১৬

ছবি: টুটুল নেছার
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম