গরমে ঘোরাঘুরিতে সঙ্গে রাখুন...

আশিকুর রহমান চৌধুরী
২৬ মে ২০১৬, ১৫:৩৮আপডেট : ২৬ মে ২০১৬, ১৫:৪১

ঘোরাঘুরির সঙ্গী

গরমের ছুটি এখন পুরোদমে। সবার ছুটি না মিললেও যারা এই ফাঁকে খানিকটা হামিং বার্ডের মতো সামনে পেছনে ছোটাছুটির পরিকল্পনা করছেন, তাদেরও থাকা চাই সতর্ক। তো গরমের সঙ্গে ভারসাম্য ঠিক রেখে গুছিয়ে নিন হাতব্যাগটা।

ওভারনাইট মাস্ক

ত্বকের আর্দ্রতা ধরে রাখার নতুন ট্রেন্ড এটি। একই ময়েশ্চারাইজার ও রাতের ক্রিম মেখে যাদের একঘেয়েমিতে ধরেছে তারা এটা রাখুন। রাতের মাস্কে সকাল থেকে দুপুর ত্বক থাকবে আগের মতোই।

ড্রাই শ্যাম্পু

লম্বা কেশবতীদের জন্য ঘোরাফেরার সময়টায় চুল নিয়েও পড়তে হয় বিপাকে। ধোয়ার জন্য ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু। ঝামেলা কেটে যাবে অনেকখানি।

উজ্জ্বল লিপস্টিক

কড়া রোদে চেহারাখানা উজ্জ্বল দেখাতে লাল কিংবা গোলাপী লিপস্টিকের এক ফালি আঁচড়ই যথেষ্ট। এতে করে এই গরমে অন্য কোনো মেকআপের প্রয়োজন হবে না খুব একটা।

চুলের ক্লিপ

ঘুরে বেড়ানোর মজা অনেকখানি নষ্ট হয়ে যাবে যদি ভুল করে চুলের ক্লিপগুলো ফেলে আসবেন। দর্শনীয় কিছু দেখতে গিয়ে দেখা গেল বাতাসে বার বার চুল ঠিক করতেই দিন পার। তো ব্যাগে ঢোকান বাড়তি ক্লিপ।

কনসিলার

বেড়াতে গেলে ফাউন্ডেশনের ঝক্কি না নেয়াই ভালো। তারচেয়ে কনসিলার নিয়ে নিন। একটুখানি মেখেই কাজ সেরে নিতে পারবেন।

সানস্ক্রিন

বেড়ানো শেষে নিশ্চয়ই নিজেকে ভাজা চিংড়ির মতো দেখাক তা চান না। যথেষ্ট পরিমাণে সানস্ক্রিন রাখুন। রোদে পোড়ার যন্ত্রণা থেকে বাঁচতে কয়েক ঘণ্টা পরপরই লাগাতে হবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম