‘দেশের পণ্য সবার জন্য’ এই স্লোগান নিয়ে দেশীদশের উদ্যোক্তাদের আয়োজনে হয়ে গেল ঈদ ফ্যাশন শো ২০১৬। ৫ জুন সন্ধ্যায় বসুন্ধরা সিটির দেশীদশ চত্বরে এ ফ্যাশন শো’র আয়োজন করা হয়।
দেশের শীর্ষ ১০টি ফ্যাশন হাউস আয়োজনে অংশ নেয়। নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন'স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা এবং সৃষ্টি- এই ১০ ফ্যাশন হাউসের জমকালো পোশাক প্রদর্শনী ছিল ফ্যাশন শোতে। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে দেশের শীর্ষস্থানীয় র্যাম্প মডেলরা দেশীদশের ঈদ সংগ্রহ তুলে ধরেন।
/এনএ/








