রোজায় সুস্থ থাকার ৩ টিপস

লাইফস্টাইল ডেস্ক
১৩ জুন ২০১৬, ১৪:০৬আপডেট : ১৩ জুন ২০১৬, ১৪:১০

এই বছর দীর্ঘসময় রোজা রাখতে হচ্ছে। রোজার সময় অনিয়মটাও হয় বেশি। ফলে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়া, সেহেরি না খাওয়াসহ বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন রোজাদাররা। রোজায় সুস্থ থাকার জন্য বাংলা ট্রিবিউন দিচ্ছে কয়েকটি টিপস।

ইফতার মেন্যুতে প্রচুর পরিমাণে ফল রাখুন

জেনে নিন সেগুলো কী কী- 

ইফতারে রাখুন হালকা খাবার
দিনভর না খেয়ে থাকার পর ইফতারে অনেকে অতিরিক্ত খেয়ে ফেলেন। এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। ইফতারে সবসময় পুষ্টিকর ও হালকা ধরনের খাবার রাখুন। প্রচুর পানিজাতীয় খাবার রাখতে পারেন। ভাজাপোড়া ও অতিরিক্ত তেলমসলাযুক্ত খাবার খাবেন না ইফতারে। স্যুপ, ফলের রস ও এমন সব খাবার রাখবে যেগুলো সহজে হজম হয়।

প্রচুর পরিমাণে ফল ও সবজি খান
রোজার সময় খাওয়া-দাওয়ায় অনিয়ম হয়। ফলে হজমে সমস্যা, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রমজানে সুস্থ থাকতে তাই প্রচুর পরিমাণে ফল ও সবজি খাওয়ার বিকল্প নেই। ইফতার এবং সেহেরিতে রাখুন ফল ও সবজি। এছাড়া ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত যথেষ্ট পানি পান করাও জরুরি।

প্রোটিন ও কার্বোহাইড্রেট খান সেহেরিতে
সেহেরিতে ভারি খাবার খান। যেসব খাবারে প্রোটিন ও কার্বোহাইড্রেট রয়েছে সেগুলো রাখতে চেষ্টা করুন সেহেরির মেন্যুতে। ভাত, রুটি, সবজি, বাদাম, ওটমিল খেতে পারেন সেহেরিতে। এগুলো দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করবে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম