রমজান উপলক্ষে হোটেল লা মেরিডিয়ান আয়োজন করেছে অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল। নয় দিনব্যাপী এই উৎসব চলবে ১৭ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।
উৎসবে বুফে ইফতার ও ডিনার প্রস্তুত করার জন্য মিশরের শেরাটন কায়রো হোটেল এবং ক্যাসিনোর শেফ ইসাম সালেহ-কে অতিথি শেফ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। হোটেলের মেডিটেরিনিয়ান রুফটপ রেস্টুরেন্ট ওলেয়াতে চলবে এই ফুড ফেস্টিভ্যাল।
অতিথিরা প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকায় ইফতার ও ডিনার উপভোগ করতে পারবেন। ফেস্টিভাল চলাকালীন সময়ে বিভিন্ন সহযোগী ব্যাংক এবং মোবাইল গ্রাহকরা ১৫% থেকে ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া মাস্টার কার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ‘একটির সাথে আরেকটি ফ্রি’অফার উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটির এয়ারলাইন্স পার্টনার গালফ এয়ার।
/এনএ/








