ইফতারে দই বড়া

সাদ্দিফ অভি
১৭ জুন ২০১৬, ১৮:১৫আপডেট : ১৭ জুন ২০১৬, ১৮:১৭

দইবড়া.

 ইফতারে দই বড়া ছোট বড় সবারই জিভে জল আনা মজাদার একটি খাবার। পুরান ঢাকার খাবার হিসেবে পরিচিতি পেলেও সবখানেই জনপ্রিয়।যদিও দইবড়া নবাবী আমলের একটি খাবার। আজকে জেনে নিন দইবড়া তৈরির মজার রেসিপি...

উপকরণ-  
মাষকলাই ডাল ১/২কাপ

জিরা ২চা চামচ

ধনে ২চা চামচ

গোল মরিচ ১/২চা চামচ

শুকনো মরিচ ৪টি

লবণ-১টেবিল চামচ

তেল ১কাপ

গুড় বা চিনি ২ টেবিল চামচ

টক দই ২ কাপ ।

দই বড়া

যেভাবে তৈরি করবেন- 
ডাল ভালো করে ধুয়ে নিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা পানি দিয়ে ভিজিয়ে রাখুন। জিরা, ধনে, গোল মরিচ ও শুকনো মরিচ আলাদা টেলে এক সঙ্গে গুঁড়ো করে রাখুন । ডালের পানি ফেলে দিয়ে শিল পাটায় মিহি করে বেটে নিন, এবার সামান্য পানি দিয়ে ডাল ভালো করে ফেটে নিন । একটা গামলায় ৬ কাপ পানির সাথে ২ চা চামচ লবন মিশিয়ে রাখুন । কড়াইয়ে তেল গরম করুন । অল্প ডাল নিয়ে চ্যাপ্টা আকারের বড়া বানিয়ে তেলে ভাজুন । ভাজা হলে তেল থেকে তুলে লবণ পানিতে ছাড়ুন । এভাবে সব ডালের বড়া ভেজে তুলুন । বড়া ভাজার সময় না ফুলে উঠলে সামান্য পানি দিয়ে ডাল আবার ফেটে নিন । দই আলাদা করে ফেটে নিন । বেশি ঘন মনে হলে সামান্য পানি মেশাতে পারেন । চিনি বা গুড়, লবণ ও দই এক সঙ্গে মেশান । এবার আগে থেকে গুঁড়ো করে করে রাখা ভাজা মসলা ২ চা চামচ মেশান ।

পরিবেশন করবেন যেভাবে: 
বড়ার পানি ছেঁকে নিয়ে একটা কাঁচের বাটিতে বড়াগুলো রাখুন । বড়ার উপরে দই এর মিশ্রণ ঢেলে দিন । উপরে গুঁড়া মশলা ছিটিয়ে দিন । পুদিনা পাতা ও ধনে পাতা কুচিও দিতে পারেন । বড়া ৩ থেকে ৪ ঘণ্টা দই এ ভিজতে দিন । ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম