স্বাস্থ্যকর মাছ ভাজা!

নুসরাত সূবর্ণা
২০ জুন ২০১৬, ২০:৪৫আপডেট : ২০ জুন ২০১৬, ২০:৪৯

মাছ ভাজার উপকরণ

রমজান মাসে তো বটেই, বছরের বাকি দিনগুলোতেও ভাজাপোড়া খাবার স্বাস্থ্যের জন্য খুব একটা সুখকর ব্যাপার নয়। কিন্তু বাঙ্গালি মন তেলেভাজার জন্য আনচান করবেই। এই প্রাণ আঁইঢাঁই করাতে অন্যায় কিছু নেই। এটা সেটা ভাজা নিশ্চয়ই খাবেন; তবে খেয়াল রাখবেন যেন তা আপনার এবং আপনার প্রিয়জনদের শরীর, মন, আত্মার জন্য ক্ষতিকর না হয়।

সবচেয়ে স্বাস্থ্যকর মাছ ভাজার রেসিপিটা আজ জেনে নিন। সারাদিন রোজা রেখে রাতের খাবারের মেন্যুতে এই আইটেম রাখুন মাঝে মধ্যে। খাবার পরে হালকা, ফুরফুরে অনুভব করবে, নিশ্চিত।

উপকরণ-

যে কোনও মাঝারি সাইজের আস্ত একটি মাছ যেমন- রূপচাঁদা, অথবা বড় মাছের চারটি টুকরো

আধা চা-চামচ গোল মরিচ গুঁড়ো, নতুবা দুই চিমটি শুকনো লাল মরিচের গুঁড়ো

লবণ-  স্বাদ মতো

তাজা লেবুর রস- দুই চা চামচ

এক মুঠো কুচোনো তাজা অথবা শুকনো ধনিয়া পাতা

ভাজার জন্য সয়াবিন তেল বা অলিভ অয়েল - ২ টেবিল চামচ

মাছ ভাজা

প্রণালী-

উপরের সব উপকরণ মাছে মাখিয়ে পাঁচ/দশ মিনিট ম্যারিনেট করুন। গরম তেলে মাঝারি তাপে মাছ ভাজুন। এ পিঠ, ও পিঠ মিলিয়ে সর্বোচ্চ দশ মিনিট। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

টিপসঃ বড় বা মাঝারি মাছের ক্ষেত্রে কড়কড়ে কড়া ভাজায় স্বাদ খুব একটা খোলতাই হয়না। মাছের স্বাদ, সুগন্ধ এক্কেবারে শুণ্যের কোঠায় নেমে আসে। তবে ছোট মাছ, যেমন- পুঁটি জাটীয় মাছের বেলায় কড়কড়ে ভাজা বেশ লাগে খেতে।

***এই রেসিপিটি মাছ কড়কড়ে ভাজার জন্য প্রযোজ্য নয়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম