রমজানে ক্লাউড বিস্ট্রোতে আছে চার রকমের স্পেশাল ইফতার প্ল্যাটার। ইফতারকে জমজমাট করে তুলতে খেজুর, ফলের সালাদ, বেগুণী, ফুলকপির চপসহ স্পেশাল প্ল্যাটার। এটিই মূলত ইফতারের প্ল্যাটার। এখানে চিকেন শাসলিক, প্রন টেম্পুরা, ফিশ ফিঙ্গার, আর রয়েছে অরেঞ্জ লেমোনেট। মাত্র ৩৯৫ টাকায় আপনি পাচ্ছেন এই প্ল্যাটারটি।
আর প্রচলিত ইফতার না খেয়ে যদি অন্য কিছু দিয়ে ইফতার সারতে চান তাহলে আপনার জন্য রয়েছে আরও তিনটি মেন্যু। গ্রিলড ল্যাম্ব কাটলেটের একটি অনন্য মেনু। চিকেন পছন্দ হলে আপনি বেছে নিতে পারেন, ইস্ট মিটস ওয়েস্ট মেনুতে। তিন রকমের মুরগীর সঙ্গে স্যাফরন রাইস, সালাদ চিপস। নইলে বেছে নিন হারিয়ালি কাবাব, রাইস, গার্ডেন সালাদ।
টাটকা ও স্বাস্থ্যকর ইফতারের জন্য আজই হাজির হয়ে যান ক্লাউড বিস্ট্রোতে।
/এফএএন/








