ঈদের ছুটিতে বেড়ানো

গাজীপুরের সাফারি পার্কে ঈদের আমেজ

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১০ জুলাই ২০১৬, ১২:৪৫আপডেট : ১০ জুলাই ২০১৬, ১২:৫২
image

ঈদের ছুটিতে গাজীপুরের সরকারি-বেসরকারি উদ্যান এবং রিসোর্টগুলোতে চোখে পড়েছে দর্শনার্থীদের ভিড়। বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন গাজীপুরের নয়ানাভিরাম দৃশ্য দেখতে। সারি সারি মানুষ লাইনে দাঁড়িয়ে ঢুকেছেন উদ্যানে। রোদ বৃষ্টিতে দুর্ভোগের পরও দর্শনার্থীদের ভিড় ছিল প্রচুর।

গাজীপুরের ইন্দ্রবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরো ঈদের ছুটিজুড়েই ছিল মানুষ ও গাড়ির সারিবদ্ধ লাইন।

গাজীপুরের সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড়

জামালপুর সদর উপজেলার চরসিকান্দারপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী হোসনে আরা। তিনিও সপরিবারে ঘুরতে এসেছিলেন। তিনি বলেন, সকাল ৯টায় টিকিট কেটে ঢুকেছেন। বাঘ দেখার জন্য টাইগার পয়েন্টে এসে লাইনে দাঁড়িয়ে আছেন দেড় ঘন্টা যাবত। ভেতরে ঢুকতে আরও এক ঘন্টা সময় লাগবে। মাত্র সাতটি বাসযোগে বাঘ দেখতে যেতে হয়। বাসের সংখ্যা বাড়ানো দরকার।

সোহেল রানা বলেন, দর্শনার্থীদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে হয়। একটি শেডও নেই। দুটি লাইন থাকলে দর্শনার্থীরা দ্রুত পরিদর্শন করতে পারত। বিভিন্ন প্রাণী দেখার জন্য লাইনে দাঁড়িয়েই সময় শেষ হয়ে যায়। সবগুলো দেখে শেষ করা যায় না। তবে নিরাপত্তাজনিত কোনও সমস্যার সম্মুখীন হননি বলে জানান তিনি।

টঙ্গি বাজার এলাকা থেকে আসা আলী আকবর বলেন, সাফারি পার্কে প্রবেশমূল্য ৫০ টাকা। আবার বিভিন্ন প্রাণীজগত দেখতে প্রতিটি পয়েন্টে ৭০ টাকা করে টিকিট করতে হয়। অন্য যেকোনও পার্কের তুলনায় এর মূল্য অনেক বেশি। শুধু বাণিজ্যিক চিন্তা না করে দেশের মানুষ, শিশু, শিক্ষার্থী এবং গবেষকদের গুরুত্ব দিয়ে সকল প্রকার পরিদর্শন প্রবেশমূল্য কমানো প্রয়োজন বলে তিনি দাবি করেন।

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি আমতলী থেকে মেয়ে পূর্ণিমাকে সাথে নিয়ে তার বাবা বায়েজীদ ইসলাম সকাল আটটায় পার্কে আসেন। তিনি বলেন, “ঈদের পরদিন যানবাহন ও পার্কে মানুষের ভিড় থাকবে এ আশঙ্কায় সকালেই চলে এসেছি। কিশোরগঞ্জ থেকে আমাদের আরও ১০ জন আত্মীয় এসেছেন। আমরা একসঙ্গে সাফারি পার্কে বেড়িয়েছি।”

গাজীপুরের সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড়

আইসিডিডিআরবির কর্মকর্তা কাজী সাদেকুর রহমান সপরিবারে ঘুরতে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। তিনি বলেন, “পাখি, জলজ প্রাণী, প্রজাপতি সবগুলো দেখার জন্য আলাদা প্লাটফর্ম রয়েছে। পরিবেশটি সুন্দর। কিন্তু যেদিক দিয়ে প্রবেশ করতে হয় আবার সেদিক দিয়েই বের হতে হয়। এ সিস্টেমটি পরিবর্তন করা দরকার। তা না হলে সবসময়ই ভিড় লেগে থাকবে। তাছাড়া অন্যান্য উদ্যানগুলো থেকে তুলনামূলকভাবে অনেক বেশি শিক্ষণীয় বিষয় রয়েছে এ পার্কে। তুলনামূলকভাবে অনেকটা উন্নত।”

ঢাকার মিরপুর থেকে আসা কবির হোসেন ও হাসিনা আক্তার বলেন, “প্রাণী দেখার জন্য ১০০ টাকার টিকেট করতে হয়। তাই ঢুকিনি, বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছি।”

দিনাজপুর জেলার কাহারোল উপজেলা সদরের জিয়া, মনিরা, শাহানাজ, হাসুয়া এবং শিশু জীবন শনিবার এসেছেন সাফারি পার্কের প্রাণীজগত  দেখতে। তারা বলেন, “ঈদের ছুটিতে মানুষ সাফারি পার্কে এসে নিজ দেশের প্রাণীজগতের সাথে পরিচিত হতে পারে। কিন্তু এটি আরও সহজলভ্য করা দরকার। বিশাল এলাকাজুড়ে এর বিস্তৃতি। কিন্তু হেঁটে ক্লান্ত হওয়ার পর বসে বিশ্রামের কোনও সুযোগ নেই। পর্যাপ্ত শেড, বেঞ্চ ও শৌচাগার নেই।”

গাজীপুরের সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড়

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ইজারাদারদের পক্ষে কবির হোসেন বলেন, গত   দুইবছর যাবত পার্কের উন্নয়নকাজ বন্ধ রয়েছে। দর্শনার্থীর সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। কিন্তু বেঞ্চ, শেড, শৌচাগার শুরুতে যা ছিল এখনও তাই রয়েছে।উন্নয়ন হচ্ছে না। বাঘ, সিংহ পরিদর্শনের জন্য পর্যাপ্ত পরিবহন নেই।

গাজীপুরের ভবানীপুর এলাকার বেসরকারি উদ্যান গ্রীনটেক রিসোর্ট ও কনভেনশন সেন্টারের মহা-ব্যবস্থাপক নয়ন তালুকদার বলেন, ঈদের এক সপ্তাহ আগেই তাদের ৭০টি কক্ষের সবগুলো ভাড়া হয়ে গেছে। ঈদের পর সপ্তাহখানেক পর্যন্ত এ চাপ থাকবে। তাছাড়া ঈদের দিন থেকে প্রতিদিন দর্শনার্থীরা ঘুরতে আসছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনা বাজার এলাকার তেপান্তর পিকনিক ও শুটিং স্পটের মহা-ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, ঈদের দিন থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। তাদের সেবাদানের জন্য আমাদের প্রস্তুতিও রয়েছে।

পুষ্পদাম রিসোর্টের ব্যবস্থাপক মামুন জানান, রিসোর্টে সপরিবারে রাত্রিযাপনের জন্য দর্শনার্থীরা আসেন। ঈদের আগেই বুকিংয়ের অর্ডার পেয়েছেন। এখনও তা চলমান।

গাজীপুরের সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড়

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, উদ্যান এলাকাগুলোতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, উদ্যান এলাকাগুলোর নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক টহল পুলিশ নিয়োজিত রয়েছে। তাছাড়া ট্যুরিস্ট পুলিশও টহল দিচ্ছে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম