ঝটপট চিকেন মোমো

লাইফস্টাইল ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ১৩:২৯আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৩:৩৪
image

বিকালে কী নাস্তা তৈরি করা যায় চিন্তা করছেন? স্বাদে বৈচিত্র্য নিয়ে আসতে ঘরেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন মজাদার চিকেন মোমো।

চিকেন মোমো

জেনে নিন কীভাবে তৈরি করবেন-  
উপকরণ

মুরগির মাংস সেদ্ধ- ২৫০ গ্রাম (টুকরা)
ময়দা- ৫০০ গ্রাম
পেঁয়াজ- ২টি (কুচি)
আদা- ১ ইঞ্চি (কুচি)
কাঁচামরিচ- ২টি (কুচি)
রসুন- ২ কোয়া (কুচি)
সয়াসস- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
ময়দা, তেল ও লবণ একসঙ্গে মাখিয়ে নিন। পানি মিশিয়ে নরম ডো তৈরি করুন। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি মেশান সেদ্ধ মুরগির মাংসের সঙ্গে। সয়াসস দিয়ে মাখিয়ে রেখে দিন মাংসের মিশ্রণ। ময়দার ডো দিয়ে ছোট বল তৈরি করুন। রোল করে ১ চা চামচ মাংসের মিশ্রণ দিয়ে মুখ বন্ধ করে নিন। মোমো স্টিমার দিয়ে ২০ মিনিট স্টিম করুন। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন মোমো।    

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম