পেঁপে-গাজরের সেমাই

আনার সোহেল
২৫ জুলাই ২০১৬, ১৫:৫৯আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৬:০৭

পেঁপে গাজরের সেমাই

ঈদে অনেক মজার-মজার খাওয়া হয়েছে। এত রিচ ফুড খাওয়া হয়েছে যে ঈদের পরপরই সবাই ঝাঁপিয়ে পড়েছেন ডায়েটে। তবে মুখরোচক খাবারে নিশ্চয় মানা নেই। ডায়েটেও থাকুন মজার খাবার খান এমন একটি রেসিপি আজকে।

উপকরণ-

কাঁচা পেঁপে - ১ টি ( ছিলে , সবজি কাটার দিয়ে লম্বা চিকন করে ঝুরি করে রাখুন )

গাজর - ১ টি ( একইভাবে ঝুরি করে নিন ) 

নারকেল কোড়ানো-১ কাপ

কিসমিস- ২-৩  টেবিল চামচ

চিনি -১ বা হাফ কাপ ( মিষ্টি নিজের মত করে দিন )

এলাচ- ২ টি

দারুচিনি- ২ টি

তেজপাতা- ১ টি

লিকুইড দুধ- ১ লিটার

আরও ১ কাপ ঘন দুধ

semai

পদ্ধতি –

প্রথমে , গাজর ও পেঁপে ধুয়ে একসাথে ডুব পরিমান পানি দিয়ে সিদ্ধ দিতে হবে। হাফ চা চামচ লবন দিন। হাফ সিদ্ধ হয়ে আসলে পানি ছেঁকে  ফেলুন।

এখন অন্য পাত্রে লিকুইড দুধ গরম দিন, তাতে গরম মশলাগুলো ও  নারিকেল , কিসমিস ও চিনি দিয়ে  বলক আসা পর্যন্ত অপেক্ষা  করুন।  বলক আসলে আরও  ১ মিনিট পর পেঁপে ও গাজর দিয়ে দিন। এবার নেড়ে মিশিয়ে নিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন। একটু ঘন হয়ে গেলে  আরও এক কাপ দুধ দিয়ে আবার বলক তুলুন। এবার নামিয়ে নিন। গোলাপ জল কয়েক ফোটা দিতে পারেন যদি পছন্দ করেন । ঠাণ্ডা করে বাটিতে নিয়ে পরিবেশন করুন মজাদার পেঁপে-গাজরের সেমাই।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম