স্বাস্থ্যকর সকালের নাস্তা কমাবে পেটের মেদ!

লাইফস্টাইল ডেস্ক
১৭ আগস্ট ২০১৬, ১৯:২৭আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৯:৩৪
image

রাতের খাবারের পর থেকে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা হয়। ফলে সকালের নাস্তা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সারাদিন কর্মক্ষম থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফাইবার ও আয়রন থাকা জরুরি।

স্বাস্থ্যকর সকালের নাস্তা কমাবে পেটের মেদ!

যারা মেদ নিয়ে চিন্তিত তারা সকালের নাস্তায় রাখতে পারেন এমন কিছু খাবার যা কেবল ক্ষুধা মেটাতেই সাহায্য করবে না, পাশাপাশি কমাবে পেটের অতিরিক্ত মেদও। লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এমন কিছু খাবার সম্পর্কে। জেনে নিন সেগুলো কী কী-

ওটমিল

স্বল্প ক্যালোরি ও প্রচুর পরিমাণে আঁশ রয়েছে ওটে। প্রতিদিন সকালে নিশ্চিন্তে খেতে পারেন এটি। ওটমিল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সকালে এটি খেলে দীর্ঘক্ষণ ক্ষুধাবোধ হয় না। ফলে অতিরিক্ত মেদ থেকে দূরে থাকা যায়।

ডিম

ডিম প্রোটিনের চমৎকার উৎস। ডিমে রয়েছে এমন উপাদান যা মেদ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালের নাস্তায় তাই ১টি করে ডিম খান।

দই

দই প্রোটিনের উৎস। এছাড়া দই পেটে মেদ জমতে বাঁধা দেয় ও রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। প্রতিদিন সকালে তাই নিয়মিত দই খান।

আপেল

আপেল আঁশজাতীয় খাবার। এতে রয়েছে আরও বিভিন্ন ধরনের পুষ্টি। সকালে একটি আপেল খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে।

বাদাম

সকালের নাস্তায় রাখতে পারেন বাদাম। এটি পেটের অতিরিক্ত মেদ দূর করতে সাহায্য করবে।

কলা
কলাতে রয়েছে পটাসিয়াম ও ফাইবার। সকালের নাস্তায় ওটমিলের সঙ্গে কলা মিশিয়ে খান। চাইলে শুধু কলাও খেতে পারেন। এটি পেটে অতিরিক্ত মেদ জমতে দেবে না।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম