গ্ল্যামারাস রান্নাঘর!

ঈশিকা নাজনীন
২১ আগস্ট ২০১৬, ১৯:৪১আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৯:৪৬

নান্দনিক রান্নাঘর

কখনও কখনও রান্নাঘরও হয়ে ওঠে ঘরের সবচেয়ে আকর্ষণীয় স্থান। যদিও অনেকের বাসায় এটাই আবার সবচেয়ে অবহেলিত। আসুন তবে জেনে নেই রান্নাঘরের সাজগোজের কিছু টিপস।

দেয়াল রাখুন ফিটফাট: রান্নাঘরের দেয়ালকে ফুটিয়ে তলুন আকর্ষণীয় সব রঙে- কমলা, আসমানি ও হলুদ ছাড়াও হালকা রঙ লাগাতে পারেন। এ ছাড়া ব্লাকবোর্ড পেইন্টও ব্যবহার করতে পারেন। বাজার তালিকা অথবা রান্নার রেসিপি লিখে রাখতে পারবেন তাতে। অথবা টাঙাতে পারেন প্রিয় খাবারের ছবি।

তরুলতা: রান্নাঘরের জানালার দিকে ছোট সাইজের একটা টবে লাগান পছন্দের তরুলতা। যেটা আপনি রান্নায় ব্যবহার করতে পারেন। কিছু কিছু তরু জন্মানো সহজ। যেমন পুদিনা পাতা, মরিচ, ধনিয়া ইত্যাদি। এগুলো আপনাকে যেমন অর্গানিক খাদ্য সরবরাহ করবে তেমনি বাইরে থেকে রান্নাঘরের সৌন্দর্যও বাড়াবে।

দেয়ালের সদ্ব্যবহার: অনেকেই রান্নাঘরের স্থান সংকুলানের অভাব বোধ করি, কিন্তু চাইলেই রান্নাঘরের দেয়ালটাকে জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করতে পারি। যার জন্যে আমাদের প্রয়োজন হবে অনেকগুলো হুক।

রেসিপির বই রাখুন: অনেকেই ইন্টারনেট থেকে অথবা টেলিভিশন হতে রেসিপি শিখি। কিন্তু এর খুব কমই আমরা কাজে লাগাই। কারন আমরা আসলে নিজের রন্ধনপ্রনালীতেই বেশি আস্থা রাখি। তাহলে আমরা কেন নিজেদের জন্য একটা রেসিপি বই তৈরি করতে পারব না?

উন্নতমানের মিটসেফ: প্রয়োজনীয় সব উপাদান রাখতে দরকার ভাল মিটসেফ। আজকাল্ বাজারে নানা ডিজাইনের মিটসেফ পাওয়া যায়। সোফার মতো এটাও কিন্তু রান্নাঘরের বেশ গুরুত্বপূর্ণ আসবাব।

উৎসব উপস্থাপন: বিভিন্ন ধরনের কাঠের বোর্ডে করে অথবা পরিবেশনে ভিন্নতা আনয়ন করতে পারেন। যেমন ডিশের পরিবর্তে কাঠের বোর্ড, গ্লাসের বদলে বিভিন্ন ধরনের জার, স্যুপ বাটির বদলে ক্ষুদে গ্লাস দিয়ে পরিবেশন করুন। বড় সাইজের গ্লাস ডিসপেনসারি রাখুন।

ক্ষুদে ব্রেকফাস্ট টেবিল: কিচেনে ইচ্ছা করলে একটি ছোট সাইজের ব্রেকফাস্ট টেবিল রাখতে পারেন কয়েকটি টুলসহ। টেবিলটির একপ্রান্তে হাতল দিতে পারেন যাতে সুবিধামত ভাজ করে রাখা যায়। এখানে বসে চা বা কফি পান করতে পারবেন অথবা কেক তৈরির ওভেন এই টেবিলেই রাখতে পারবেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম