তালের রস জমাচ্ছেন তো!

আনার সোহেল
২৭ আগস্ট ২০১৬, ১১:৫১আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১১:৫৫

  তালের রস

 

 

তাল আমাদের দেশে ভীষণ জনপ্রিয় ফল, কচি তালের শাস থেকে শুরু করে তালের রসের পিঠা এমন কি তালের আটি, কোনওটাই খাওয়া বাদ দেই না আমরা। তালের সিজনেই চলে তাল নিয়ে উন্মত্ততা। তবে সারা বছর তাল জমিয়ে রাখার কথা ভেবেছেন কি? এখন তালের মৌসুম প্রায় শেষের দিকে  চলে আসছে। তারপর এখনও সময় আছে। তালের রস সংরক্ষণ করুন এবং সারা বছর যখন ইচ্ছা তালের বিভিন্ন পদের নাস্তা।

তালের রস সংরক্ষণ পদ্ধতি-

পাকা তাল-৩ থেকে ৪টি (বড় সাইজের তালগুলো এবং বেশি রস পাওয়া যায়।)

চুন (পান খাওয়ার চুন) হাফ চামচ + এক কাপ পানি

একটি পরিস্কার সুতির কাপড় (বড় সুতির ওড়না বা গামছা হলে ভালো হয়)

প্লাস্টিকের বোতল বা ব্যাগ

তালের রস-১

তাল ধুয়ে বড় থালায় নিয়ে শাস ছাড়িয়ে রস নিংড়ে নিন। তালের শাসে পানি দিয়ে রস বের করে নিতে হবে। এবার রসে চুন মেশান। চুন আগে পানিতে গুলিয়ে নিতে হবে। এরপর রসে মেশাতে হবে। এখন সুতির কাপড়টি একটি বড় গমলায় বিছিয়ে নিয়ে তাতে পুরোটা তালের রস ঢেলে নিন। এবার কাপড়টি ভাল করে মুডে নিয়ে কোন উচুতে আটকিয়ে রাখুন যেন বাড়তি পানি ও তিতা ঝরে যায়। এভাবে রেখে দিন প্রায় ৭-৬ ঘণ্টা। এটি ছানা থেকে পানি ঝরানোর পদ্ধতির মতোই।

ছয়-সাত ঘণ্টা পর দেখবেন রসগুলো দেখতে থকথকে হবে। এবার প্লাস্টিক ব্যাগ বা বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন।এভাবে সারা বছর রেখে দিতে পারেন। যখন তালের মৌসুম থাকবে না, তখন বের করে মনের মতো পিঠা বানিয়ে নিতে পারেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান