ওজন বাড়াতে চান?

লাইফস্টাইল ডেস্ক
৩১ আগস্ট ২০১৬, ১১:১৭আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১১:১৭
image

অতিরিক্ত ওজন যেমন দুশ্চিন্তার কারণ, তেমনি প্রয়োজনের তুলনায় কম ওজনও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বয়স ও উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন না থাকলে বিভিন্ন রোগবালাই দেখা দিতে পারে।

ওজন বাড়াতে চান?

ওজন কম থাকলে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানোর প্রতি যত্নবান হওয়া জরুরি। জেনে নিন কোন কোন খাবার নিয়মিত খেলে ওজন বাড়বে প্রাকৃতিক উপায়ে...

পনির
ক্যালসিয়াম ও ভিটামিন বি১২-এর চমৎকার উৎস পনির। এক টুকরা পনিরে একশ’রও বেশি ক্যালোরি পাওয়া যায়। তাই নিরাপদ উপায়ে ওজন বাড়াতে চাইলে প্রতিদিনের খাদ্য তালিকায় পনির রাখবেন অবশ্যই।

পাস্তা
পাস্তাপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে নিয়মিত এটি খেলেই আপনার ওজন বাড়তে শুরু করবে! পাস্তায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা স্বাস্থ্যকর উপায়ে আপনার ওজন বাড়াবে।

পিনাট বাটার
পিনাট বাটারে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট। ওজন বাড়াতে চাইলে প্রতিদিন সকালের নাস্তায় নিশ্চিন্তে খান সুস্বাদু পিনাট বাটার।

ডিম
ওজন বাড়ানোর কথা চিন্তা করলে দৈনন্দিন খাদ্য তালিকায় ডিম রাখবেন অবশ্যই। স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি সমৃদ্ধ ডিম ওজন বাড়াতে সাহায্য করবে, আবার অতিরিক্ত মেদও জমতে দেবে না।

ডার্ক চকলেট
খাদ্য তালিকায় প্রতিদিন এক টুকরা ডার্ক চকলেট ওজন বৃদ্ধি ত্বরান্বিত করবে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম