ঈদের সময় সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিজ। ঈদকে সামনে রেখে ছাড় চলছে কমবেশি সব ফ্রিজ বিক্রয়কারী প্রতিষ্ঠানেই। তাই পুরনো ফ্রিজ বদলে ফেলার ইচ্ছা থাকলে বদলে ফেলুন এখনই।
জেনে নিন ফ্রিজের খোঁজখবর-
সিঙ্গার
ঈদ উপলক্ষে সিঙ্গারের ফ্রিজের উপর চলছে ২০% ছাড়। ১৯৫ লিটারের দাম ২৮ হাজার ৫০০টাকা, ১৩৮ লিটারের দাম ২৫ হাজার ৫০০টাকা এবং ২০৫ লিটারের দাম পড়বে ৩০ হাজার ১৫০টাকা। প্রতিটি ফ্রিজের সাথে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি। আপনি চাইলে আপনার নিকটস্থ সিঙ্গারের শো-রুম থেকে কিস্তিতেও ফ্রিজ কিনতে পারবেন।
ওয়ালটন
দেশীয়পণ্য ওয়ালটন দিচ্ছে ফ্রিজের উপর ১০% ছাড়। ১১ সিএফটি ফ্রিজের দাম ২৫ হাজার টাকা, ১৩.৫ সিএফটির দাম ২৬ হাজার এবং ১০ সিএফটির দাম ২৩ হাজার ৮০০ টাকা।ওয়ালটনের সকল ফ্রিজে রয়েছে কম্প্রেসরের উপর ৮ বছর এবং ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
বস
নিটল-নিলয় গ্রুপের আমদানিকৃত ফ্রিজ বসের মানও বেশ ভালো। বাহারি ডিজাইনের ফ্রিজ রয়েছে তাদের শো-রুমে। ২২০ লিটার ফ্রিজের দাম পড়বে ২৭ হাজার ২০০ টাকা, ১৬০ লিটারের দাম ২৩ হাজার ৯০০ টাকা এবং ১২০ লিটারের দাম ১৮ হাজার ৮০০ টাকা। বিভিন্ন ফ্রিজের উপর রয়েছে ক্যাশ ডিসকাউন্ট।
শার্প
ঈদকে সামনে রেখে শার্প ব্র্যান্ডের ফ্রিজেও আছে বিভিন্ন অফার। সবচেয়ে বড় ৩৭২ লিটার ফ্রিজের দাম ৪৬ হাজার ৯০০ টাকা আর সর্বনিম্ন ১০০ লিটারের দাম ১৬ হাজার টাকা। সাথে রয়েছে ৫ বছরের কমপ্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
এলজি বাটারফ্লাই
এলজি ব্র্যান্ডের ফ্রিজ কিনলেই পাচ্ছেন ৮ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। ডিপ ফ্রিজ পাবেন ২৬ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে। প্রতিটি ফ্রিজে ১০ বছরের ওয়ারেন্টি রয়েছে।
/এনএ/








