ভেবে-চিন্তে ফেসবুকে!

আহমেদ শরীফ
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩২

 

  ফেসবুক

এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সব বয়সী মানুষেরই বিচরণক্ষেত্র। তবে সেসব যোগাযোগের মধ্যে ফেসবুকটা বিশ্বজুড়েই সবার কাছে সমাদৃত। বাংলাদেশেও ফেসবুক ম্যানিয়া এখন তুঙ্গে। দিন দিন বাড়ছে ফেসবুকে আসক্তি ও বন্ধু। তবে ভুলে গেলে চলবে না,  এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে সব বয়সীরাই আপনার বন্ধু হতে পারে, তারা আপনার স্ট্যাটাস ও চিন্তাধারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাই কিছু বিষয় মনে রাখা উচিত-

স্ট্যাটাস হোক ছোট ও বুদ্ধিদীপ্ত: ফেসবুকে কারও দীর্ঘ স্ট্যাটাস পড়ার সময় বেশিরভাগ মানুষেরই নেই। তাই আপনার স্ট্যাটাসটা হতে হবে ছোট ও বুদ্ধিদীপ্ত।

আপত্তিকর লেখা বা ছবি নয়: ফেসবুকে আপনার ছোট ভাই, বড় ভাই, বয়স্ক আত্মীয় স্বজন, কলিগসহ বিভিন্ন বয়সী বন্ধু আছে। তাই প্রেম বা যৌনতা বিষয়ে, রক্ত মাখা বীভৎস ছবিসহ এমন কোনো আপত্তিকর লেখা বা ছবি পোস্ট করবেন না যাতে তারা বিব্রত হন।

ফ্রেন্ড রিকোয়েস্ট বিবেচনা করুন ভেবে চিন্তে: ফেসবুকে অনেক অচেনা, কম চেনা লোকই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তাই বলে সবাইকে কি আপনি ‘বন্ধু’  বানাবেন?  এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ঐ সব মানুষ ঠিক কেমন মানসিকতার তা আপনি জানেন না। আরেকটি বিষয় হলো অফিসের এক কলিগের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ও অন্য জনকে উপেক্ষা করলে বিষয়টি আপনার জন্য নেতিবাচক ফল নিয়ে আসতে পারে। যদিও কাকে আপনি বন্ধু করবেন তা একান্ত আপনার বিষয়, তবে উপেক্ষিত কলিগ এ ব্যাপারে অপমানিত বোধ করতেই পারেন।

সবার সব কিছুতেই কি লাইক দিতে হবে কি:  ফেসবুকে নিজের এবং অন্যের স্ট্যাটাস ও ছবিতে লাইক দেওয়া ও পাওয়া নিয়ে চলে এক ধরনের চাপা প্রতিযোগিতা। ফেসবুকে অনেক স্টার লেখক আছেন,  তারা যদি লেখেন ‘আজ সূর্য পূর্ব দিকে উঠেছে’, তাতেই হাজার খানেক লাইক পড়ে। আবার কেউ ভালো স্ট্যাটাস দিলেও থেকে যায় আড়ালে। হয়তো এটাই ফেসবুকের মজা। তবে কিছু স্ট্যাটাস আছে যেমন- ‘আমার বাবা মারা গেছেন’ অথবা ‘চাকরীটা ছেড়ে দিয়েছি’ এ জাতীয়। সেসবে লাইক দেওয়া মানে ওই স্ট্যাটাস দাতাকেই হয়তো অপমান করা। তাই আপনি কী লিখছেন তা ভেবে চিন্তে লিখুন। আর আপনি কীসে লাইক দিচ্ছেন, তাতে খেয়াল করুন।

কমেন্ট হতে হবে রুচিশীল: ফেসবুকে কারও স্ট্যাটাস বা ছবিতে কমেন্ট করা একটা সেনসেটিভ বিষয়। বন্ধু, কলিগ, বড় বা ছোট ভাই যার স্ট্যাটাস বা ছবিতেই কমেন্ট করেন না কেন, সেটা হওয়া চাই সুন্দর ও রুচিশীল। কারণ একেক জনের বিভিন্ন পর্যায়ের বন্ধু থাকে ফেসবুকে। আপনার কমেন্ট আক্রমণাত্মক বা অশোভন হলে ঐ বন্ধু, কলিগ বা ভাই বিব্র্রত হতে পারেন।

/এফএএন/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম