সাফ-সুতরোর খুঁটিনাটি

নাদিয়া আব্দুল্লাহ
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৫

 

পরিস্কার থাকুক আপনার ঘরবাড়ি

নিজের ঘরবাড়ি ঝকঝকে তকতকে দেখতে কার না ভাল লাগে! কিন্তু এই ভাল লাগার জন্য যে কত পরিশ্রম আর ঝক্কি পোহাতে হয় তা কারো অজানা নয়। ঘর পরিষ্কারের কিছু কৌশল আপনার পরিশ্রম আর সময় বাঁচিয়ে দিবে অনেকটাই। দেরি না করে চলুন জেনে নিই অব্যর্থ কিছু টিপস যা বদলে দিবে আপনার ঘর।

১/ যে স্পঞ্জ দিয়ে থালা বাসন পরিষ্কার করছেন, কখনও কি ভেবে দেখেছেন তাতে কত জীবাণু বাসা বেঁধেছে? ঘাবড়ে যাবেন না। এখুনি স্পঞ্জটি মাইক্রোওয়েভ ওভেনে দুই মিনিট গরম করে নিন। জীবাণুর বংশ নির্বংশ হয়ে যাবে নিমেষেই।

২/ রান্নাঘরের কেবিনেটের দিকে তাকিয়ে দেখুন একবার। কত বছরের ময়লা জমেছে কে জানে! বেকিং সোডার সাথে সয়াবিন তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার কেবিনেটে এই পেস্ট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন। যেখানে হাত পৌছায় না সেখানে টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন।

৩/ পুরানো ট্রে’তে জং ধরেছে? ট্রের উপর বেকিং সোডা ছিটিয়ে তাতে হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করে দিন। এবার ভুলে যান ট্রের কথা। দুই ঘন্টা পর ফিরে এসে সোডার প্রলেপ সরিয়ে দেখুন মরিচার ছিটেফোঁটাও খুঁজে পাবেন না।

৪/ দুনিয়ার অন্যতম কঠিন কাজ ফ্যান পরিষ্কার করা। যত সতর্কই থাকুন না কেন ফ্যানের সব ময়লা মুখে এসে পড়বেই। এক কাজ করুন। পুরোনো বালিশের কভার ফ্যানের ব্লেডে পরিয়ে দিন। এবার কভারের খোলা মুখের ভেতর হাত দিয়ে ব্লেড পরিষ্কার করে ফেলুন। এখন থেকে সব ময়লা কভারের ভেতরে পড়বে,বেঁচে যাবে আপনার মুখ।

৫/ সব জায়গায় বাড়ির বিড়ালটার আধিপত্য। সোফা বিছানায় শুধু বিড়ালের লোম,হাত দিয়ে লোম উঠানো বিরাট ঝক্কি! কোনো চিন্তা নেই! রাবারের গ্লাভস সামান্য একটু ভিজিয়ে হাতে পরে নিন। গ্লাভসের সাথে চুম্বকের মত সব লোম উঠে আসবে।

৬/ বেসিনের পাশে হাত মোছার তোয়ালেতে কেমন যেন স্যাঁতসেতে গন্ধ! গরম পানিতে ১ কাপ ভিনেগার মিশিয়ে ধুয়ে তাতে তোয়ালে ধুয়ে ফেলুন। স্যাঁতসেতে ভাব চলে যাবে।

৭/ কাঠের টেবিলে সাদাটে দাগ পড়ে গেছে? আধা কাপ ভিনেগার আর আধা কাপ অলিভ অয়েলের মিশ্রণে ন্যাকড়া ভিজিয়ে টেবিল মুছে দেখুন।

৮/ জানালার শার্সি পরিষ্কার করতে গেলে উলটো সাবান পানির দাগ বসে যায়। দেখলে মনে হয় সাফ করার আগেই তো বেশ ছিল, তাই না? এক কাপ পানি, এক কাপ ভিনেগার আর তিন ফোঁটা ডিশ লিকুইড মিশিয়ে জানালার কাঁচে স্প্রে করুন। ন্যাকড়া দিয়ে জানালা মুছে ফেলুন।এবার শুকানোর পালা। দুমড়ানো খবরের কাগজ আলতো করে জানালার কাঁচে চেপে ধরে শুকিয়ে ফেলুন। সাবান পানির দাগ এবার আর থাকবে না।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম