মুখরোচক পেঁয়াজের চাটনি

লাইফস্টাইল ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৫
image

চাটনি এমন একটি খাবার যার গুণে অন্যান্য খাবার হয়ে ওঠে সুস্বাদু! চাটনি তৈরিও করা যায় ঝটপট। ঝাঁঝালো পেঁয়াজের চমৎকার চাটনি তৈরি করে নিতে পারেন স্বাদে ভিন্নতা আনতে। গরম গরম চাপাতি, পরোটা অথবা দোসার সঙ্গে খুবই মুখরোচক এই চাটনি।

মুখরোচক পেঁয়াজের ঝাল চাটনি

জেনে নিন কীভাবে তৈরি করবেন পেঁয়াজের ঝাল চাটনি-  

উপকরণ

পেঁয়াজ- ৩টি (স্লাইস)
শুকনা মরিচ- ৮টি
বুটের ডাল ভাজা- ১ টেবিল চামচ
তেঁতুল- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
গুঁড়- ১ টেবিল চামচ
তেল- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
প্যানে তেল গরম করে শুকনা মরিচ ভাজুন। তেলে পেঁয়াজের স্লাইস দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা বুটের ডাল, লবণ, তেঁতুল ও গুঁড় দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট নাড়ুন। গুঁড় পুরোপুরি গলে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন মিশ্রণটি।  
গ্রিন্ডারে মিশ্রণটি ভালো করে পেস্ট করুন। প্রয়োজন হলে সামান্য পানি দিতে পারেন। গরম গরম পরোটা অথবা দোসার সঙ্গে পরিবেশন করুন ঝাল পেঁয়াজের চাটনি।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম