ত্বকের যত্নে মধু

লাইফস্টাইল ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৩:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৩:৩৩
image

রূপচর্চায় মধু ব্যবহৃত হয়ে আসছে সেই আদিকাল থেকেই। এটি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে। পাশাপাশি মধুতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মরা চামড়া দূর করে সুন্দর ও কোমল রাখে ত্বক।

ত্বকের যত্নে মধু

জেনে নিন মধু দিয়ে কীভাবে সুন্দর রাখে ত্বক-

ত্বকের মরা চামড়া দূর করতে
১ টেবিল চামচ মধুর সঙ্গে সমপরিমাণ জোজোবা অয়েল মেশান। মিশ্রণটি পরিষ্কার ও শুকনা ত্বকে চক্রাকারে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের মরা চামড়া।

ব্রণ দূর করতে
১ চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণ আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন এটি। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ব্রণ শুকিয়ে যাবে।

দাগ দূর করতে
গাজর সেদ্ধ করে ২ টেবিল চামচ মধুর সঙ্গে মেশান। মিশ্রণটি পাতলা করে মুখ ও গলার ত্বকে লাগান। ১৫ মিনিট পর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের কালচে দাগ।

ত্বক উজ্জ্বল করতে
১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

রোদে পোড়া দাগ দূর করতে
একটি টমেটোর চটকে ১ চা চামচ মধু ও ১ চিমটি হলুদ মেশান। মিশ্রণটি পরিষ্কার ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ।

বলিরেখা দূর করতে
ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। ভালো করে ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ত্বক টানটান হয়ে গেলে ধুয়ে ফেলুন। দূর হবে বলিরেখা।

 

/এনএ/

 

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম