সাজ-সজ্জায় বলিউড তারকারা

আহমেদ শরীফ
০৬ অক্টোবর ২০১৬, ১৬:০১আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:০৮

 

 

 

অভিনয় ছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়া, জুয়েলারি স্টোর উদ্বোধনসহ কত কিছুই করতে হয় বলিউড স্টারদের। তাই তাদের ফ্যাশন সচেতনতাও জরুরি। ঐশ্বরিয়া,  সোনম কাপুর, হুমা কোরেশিদের সাম্প্রতিক ফ্যাশন জানি চলুন-

ঐশ্বরিয়া  

ঐশ্বরিয়া রায়: কয়েকদিন আগে দিল্লিতে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গেছেন বলিউড কুইন ঐশ্বরিয়া রায়। তার পরনে ছিল সাদা স্কার্ট। তার সঙ্গে ছিল সাদা এমব্রয়ডারি করা জ্যাকেট। কানে ছিলো এম বি জে জুয়েলারির একজোড়া দুল। চুল ছিলো স্ট্রেইট। শুভ্র এই পোশাকে ঐশ্বরিয়াকে দেখুন কেমন নির্মল সুন্দর লাগছে।

সোনম কাপুর  

সোনম কাপুর: এ সময়ের আলোচিত খবর হলো সোনম নাকি প্রেম করছেন ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে। লাখো ভক্তের হৃদয় ভেঙ্গে সোনম প্রেমিকের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছেন লন্ডনে। তবে তার আগে ফ্যাশন সচেতন সোনম চেন্নাই গিয়েছিলেন নতুন একটি জুয়েলারি স্টোর উদ্বোধন অনুষ্ঠানে। আবু জানি ও সন্দিপ খোসলার ডিজাইনে হাতে এমব্রয়ডারি করা পিংক শাড়িতে সোনম যেন  চিরাচরিত সুন্দরী ভারতীয় নারীরই প্রতীক হয়ে উঠেছেন। তার গলায়, কানে ছিলো কল্যাণ জুয়েলারির স্বর্ণের সেট।

  হুমা কোরেশি

হুমা কোরেশি: পর্দায় হুমা কোরেশি তার ব্যতিক্রমী চরিত্রের কারণে এখন বেশ জনপ্রিয়। তার ভারতীয় ও পাশ্চাত্যের মিশেল গ্ল্যামার তাকে আকর্ষণীয় করে তুলে আরো। সেদিন ব্যাঙ্গালোরে এক অনুষ্ঠানে ডলি জে এর ডিজাইন করা রয়াল ব্লু রংয়ের গাউন পরা অবস্থায় তাকে লাগছিলো দারুণ। রিতিকা সাচদেবের কানের দুল ও আংটি তার সৌন্দর্য্য বাড়িয়ে দেয়। কার্লি চুল ও পিংক লিপস্টিক সব মিলিয়ে দেখুন কতো সুন্দর লাগছে তাকে। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম