আপেল ও খেজুরের ক্ষীর

লাইফস্টাইল ডেস্ক
০৭ অক্টোবর ২০১৬, ১৮:৫৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৮:৫৬
image

পূজায় নিত্যনতুন মিষ্টি খাবার রান্না করতে হচ্ছে। স্বাদে নতুনত্ব নিয়ে আসতে এবার রান্না করে ফেলতে পারেন মজাদার আপেল ও খেজুরের ক্ষীর। খুব সহজেই তৈরি করতে পারবেন এটি।

আপেল ও খেজুরের ক্ষীর

জেনে নিন কীভাবে তৈরি করবেন-

উপকরণ
আপেল- ৩/৪ কাপ (খোসাসহ টুকরা)
চিনি- ১ কাপ
দুধ- ২ কাপ
কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ
খেজুর- ১/৪ কাপ (বিচি ছাড়া)
কাজুবাদাম- ১/৪ কাপ (কুচি)

প্রস্তুত প্রণালি
একটি গভীর পাত্রে আপেল, পানি ও চিনি দিয়ে চুলায় দিন। কিছুক্ষণ সেদ্ধ করুন আপেল। ৫ থেকে ৭ মিনিট পর চুলা থেকে মাত্র নামান। আপেল যেন একদম গলে না যায় সেদিকে লক্ষ রাখা জরুরি।
আরেকটি প্যানে দুধ দিয়ে চুলায় দিন। আধা কাপ দুধ উঠিয়ে ঠাণ্ডা করুন। কর্ন ফ্লাওয়ার গুলিয়ে নিন ঠাণ্ডা দুধে। চুলার দুধ ফুটে উঠতে শুরু করলে কর্ন ফ্লাওয়ার মিশ্রিত দুধ দিয়ে দিন। দুধ দেওয়ার সময় নাড়তে থাকুন। খেজুর দিয়ে নাড়ুন। মাঝারি আঁচে ১০ মিনিট চুলায় রেখে মিশ্রণটি নাড়ুন।
চুলা থেকে পাত্র নামিয়ে ক্ষীর ঠাণ্ডা করুন। সেদ্ধ আপেল দিয়ে ভালো করে মেশান। কাজুবাদামের টুকরা ছিটিয়ে পরিবেশন করুন মজাদার আপেল-খেজুর ক্ষীর।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম