পূজার ফ্যাশন

শুভ্র শরতে রঙিন পূজা

নওরিন আক্তার
০৭ অক্টোবর ২০১৬, ১৯:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৯:১৭
image

শুভ্র কাশফুলের স্নিগ্ধতা এখন প্রকৃতিজুড়ে। এই শুভ্রতার মাঝে সিঁদুররঙা আমেজ নিয়ে উপস্থিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। আর উৎসব মানেই নতুন পোশাকের আনন্দ! সঙ্গে মানানসই সাজ। এবারের পূজায় সাজ পোশাক কী হবে ঠিক করেছেন তো? না করে থাকলে শেষ কটা দিন রঙিন সাজে সেজে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন এখনই!

পূজায় সাজুন রঙিন সাজে

ফ্যাশন হাউসগুলো পূজা উপলক্ষে তাদের কালেকশন সাজিয়েছে বর্ণিলভাবে। ত্রিশূল, দেব-দেবীর অবয়ব, ওম লেখাসহ বিভিন্ন পূজার মোটিফ শোভা পাচ্ছে পোশাকের ক্যানভাসে। রঙেও আছে বৈচিত্র্য। লাল, কমলা, হলুদ, সাদা, বেগুনি, ম্যাজেন্টা, গোলাপি রংগুলো দেখা যাচ্ছে বেশ। 

দুর্গোৎসবের মূল আনন্দ হচ্ছে মন্দিরে মন্দিরে গিয়ে দেবী দর্শন ও পূজার আচার অনুষ্ঠানে অংশগ্রহণ।  আনন্দের এ মুহূর্তগুলোকে স্বাচ্ছন্দ্যে উপভোগ করার জন্য তাই পোশাক নির্বাচনে স্বাচ্ছন্দ্য জরুরি।

পূজায় সনাতনী সাজের আবেদন চিরন্তন।

পূজায় সনাতনী সাজের আবেদন চিরন্তন। এক প্যাঁচে পরা লাল-সাদা শাড়ি, আলতা রাঙানো পা ও সিঁথিতে সিঁদুরের রক্তিম ছোঁয়া পূর্ণ করে সনাতনী সাজ। পাশাপাশি উজ্জ্বল সব রঙের শাড়ি ও সালোয়ার কামিজেও সেজে উঠতে পারেন উৎসবের কয়েক দিন। সঙ্গে কপালে বড় একটি সিঁদুরের টিপ আর শাঁখা-পলার উপস্থিতি পূজার আমেজে যোগ করবে বাড়তি জৌলুস।

শাড়ির পাশাপাশি পরতে পারেন সালোয়ার কামিজও

পূজার মোটিফ সম্বলিত শাড়ি বেছে নিতে পারেন

সকালে পূজা দেখতে যাওয়ার সময় সুতি শাড়ি বেছে নিলেও রাতে চাকচিক্যে ভরপুর পোশাক পরতেই পারেন। সেক্ষেত্রে সিল্ক কিংবা টিস্যু শাড়ি হতে পারে আপনার পছন্দ। আবার শাড়ি সিম্পল রেখে ব্লাউজ সাজিয়ে নিতে পারেন নান্দনিকভাবে। ফুল হাতা নেটের ব্লাউজ, ঘটি হাতা, গলা ও হাতে অন্য রঙের কাপড়ে পাইপিং কিংবা ফ্রিল করা ব্লাউজ সাজে নিয়ে আসবে বৈচিত্র্য।

সাজ পোশাকে থাকুন স্বাচ্ছন্দ্য

অনুষঙ্গ হিসেবে নথ পরতে পারেন, সাজের সঙ্গে মানিয়ে যাবে বেশ। পাশাপাশি মোটা বালা, কিংবা বড় ঝুমকা দুলও বেশ দেখাবে। সাজ-পোশাক যেমনই হোক, সেটা হোক নিজের জন্য আরামদায়ক।

দশমীতে সাজতে পারেন লাল সাদায়

মডেল: জ্যোতিকা জ্যোতি
সাজ: রেড বিউটি স্যালন
পোশাক ও গয়না: বিশ্বরঙ
ছবি: সাজ্জাদ হোসেন 

 

/এনএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম