মজাদার চিজ পটেটো বল

আনার সোহেল
১১ অক্টোবর ২০১৬, ১৯:০৬আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৯:১৫
image

বিকেলের নাস্তায় সসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন মজাদার চিজ পটেটো বল। জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ

সেদ্ধ আলু- ৩টি
লবণ- পরিমান মতো
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
ধনেপাতা- ১ টেবিল চামচ (কুচি)
ব্রেড ক্রাম্ব- আড়াই টেবিল চামচ
কাচাঁমরিচ- ১টি (কুচি)

চিজ পটেটো বল

কোটিং-এর উপকরণ
ময়দা- ১ কাপ
ডিম- ১ টি
পানি- পরিমাণ মতো
লবণ- পরিমাণ মতো
ব্রেড ক্রাম্ব- ১ কাপ
তেল- ভাজার জন্য
পনির- কিউব করে কাটা

প্রস্তুত প্রণালি
আলু সেদ্ধ করে পানি ঝরিয়ে খোসা ছাড়িয়ে নিন। একটু ঠাণ্ডা হলে ভালো করে চটকে সব উপকরণ দিয়ে মেখে ফ্রিজে রাখুন ২৫ মিনিট।
একটি পাত্রে ব্রেড ক্রাম্ব, পনির ও তেল ছাড়া বাকি উপকরণ দিয়ে ময়দার গোলা তৈরি করে নিন। আরেকটি পাত্রে ব্রেড ক্রাম্ব ও পনির টুকরা করে নিন প্রয়োজন মতো। ফ্রিজ থেকে মাখানো আলু বের করে ছোট ছোট বল বানিয়ে মাঝখানে গর্ত করুন। গর্তে পনির টুকরা দিয়ে মুখ বন্ধ করে দিন। বল ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। সব বল কোট করা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন ১০ মিনিট।
ডুবো তেলে সোনালি করে ভেজে টিস্যুর উপর রাখুন। প্লেটে সাজিয়ে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার চিজ পটেটো বল।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক