সপ্তাহ জুড়ে বলিউড ফ্যাশন

আহমেদ শরীফ
১৭ অক্টোবর ২০১৬, ১৩:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৩:৪৮
image

গেল সপ্তাহে  বিভিন্ন স্থানে পৃথক সব অনুষ্ঠানে দেখা গেছে বলিউড তারকাদের। ফ্যাশনেবল তারকারা আলো ছড়িয়েছেন সেসব অনুষ্ঠানে। চলুন দেখি কেমন ছিলো তাদের ফ্যাশন-

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে দীপিকাকে দেখা গেছে  এইচ অ্যান্ড এমের সিম্পল ধূসর কিন্তু ফ্যাশনেবল এই পোশাকে। তার চুলের স্টাইল, মেকআপও ছিল দারুণ। 

প্রিয়াংকা চোপড়া

প্রিয়াংকা চোপড়া

বলিউড ও হলিউড সমানে দাপিয়ে বেড়ানো প্রিয়াংকাকে দেখা গেছে নিউইয়র্কে জনপ্রিয় ডিজাইনার ক্যারোলিনা হেরেরার ৩৫ বছর ক্যারিয়ার পূর্তির অনুষ্ঠানে। আশির দশকের আদলে ডেনিম ড্রেসে প্রিয়াংকাকে কেমন আবেদনময়ী লাগছে দেখুন!


সোনম কাপুর

সোনম কাপুর

বরাবরই ফ্যাশন সচেতন সোনম কাপুরকে এক অনুষ্ঠানে দেখা গেছে রোকসান্দার আকর্ষণীয় পোশাকে। ঢেউ খেলা চুল, রজার ভিভিয়েরের  জুতা, ব্ল্যাক বক্স ব্যাগে সপ্রতিভ ছিলেন তিনি।

জ্যাকুলিন ফার্নান্দেজ

জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউডে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা জ্যাকুলিন ফার্নান্দেজকে তানিয়া গাবড়ির ডিজাইন করা চমৎকার এক ড্রেসে দেখা গেছে। প্রশংসা পেতে পারে তার মেকআপও।

  শিল্পা শেঠি শিল্পা শেঠি

অভিনয়ে তেমন নিয়মিত না হলেও ফ্যাশনেবল শিল্পা শেঠি কিন্তু এখনও সবার নজর কাড়েন। সাধারণত পশ্চিমা ড্রেসে তাকে দেখা গেলেও সেদিন পরেছিলেন আনিতা ডংরের ডিজাইনে ফ্লোরাল এমব্রয়ডারি করা শাড়ি।  নতুন লুক হিসেবে পরেছেন কোমরবন্ধনী। আনমোল জুয়েলারির কানের দুল, আংটিও ছিলো তার কানে ও হাতে।

 

/এনএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম