ঝটপট গার্লিক চিজ টোস্ট

লাইফস্টাইল ডেস্ক
১৭ অক্টোবর ২০১৬, ১৭:৩২আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৭:৩৩
image

সকালের নাস্তায় খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন মজাদার গার্লিক চিজ টোস্ট। বিকালে চায়ের সঙ্গে অতিথি আপ্যায়নেও এটি অতুলনীয়। স্বাস্থ্যকর খাবারটি মন কাড়বে শিশুদেরও।

গার্লিক চিজ টোস্ট

জেনে নিন কীভাবে তৈরি করবেন গার্লিক চিজ টোস্ট-

উপকরণ
১ কাপ পনির
২ চা চামচ গার্লিক পাউডার
মাখন
৬ টুকরা পাউরুটি

প্রস্তুত প্রণালি
একটি পাত্রে পনির ও গার্লিক পাউডার মেশান। পাউরুটির এক পাশে মাখন মাখিয়ে নিন। একটি প্লেটে মাখনের অংশ নিচে রেখে পাশাপাশি তিনটি পাউরুটি সাজিয়ে নিন। উপরে পনির-গার্লিকের মিশ্রণ দিয়ে পাউরুটির বাকি টুকরাগুলো উপরে দিয়ে দিন। মাখন মাখন অংশ উপরে রাখবেন।
পাউরুটি মাঝারি তাপে বেক করুন যতক্ষণ পর্যন্ত পনির গলে না যায়। প্রতি পাশে ৫ মিনিট করে রাখুন। পাউরুটি সোনালি রং ধারণ করলে বের করে গরম গরম পরিবেশন করুন গার্লিক চিজ টোস্ট। চাইলে ছোট ছোট টুকরা করেও সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এটি।

/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম