আরামের ঘুম!

লাইফস্টাইল ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৭:০৪আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৭:০৫

ঘুম

ঘুম হচ্ছে না, ঘুম খারাপ হচ্ছে, ঘুম ঠিকমতো হচ্ছে না, আরাম পাচ্ছেন না, এইসব অভিযোগ শুনতেই আমরা অভ্যস্ত। আরামের ঘুম হচ্ছে না আপনার। এই অভিযোগ থেকে মুক্তি পেতে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। একটু চেষ্টা করলেই ঘুমটি আরামের হবে। মেনেই দেখুন কয়েকদিন।

১) ঘুম হোক নিয়মিত ও সময়মত।প্রতিদিন ঘুমাতে যাওয়ার জন্য নির্দিষ্ট একটি সময় বেধে নেওয়া এবং সেটি অনুসরণ করা।

২) খাওয়ার পরপরই ঘুমাতে না যাওয়া: রাতে খাওয়ার পরপরই আপনি ঘুমাতে যাবেন না। খাবার খাওয়ার পর কমপক্ষে দুই ঘণ্টা পর বিছানায় যাবেন।

৩) ভালো করে হাত মুখ ধুয়ে নিন: ঘুমাতে যাওয়ার আগে গোসল করে নিলে ঘুম আরও বেশি আরামদায়ক হয়। তবে এটি সম্ভব না হলে আপনি ভালো করে হাত মুখ ধুয়ে নিন।

৪) সন্ধ্যার সময় ব্যায়াম করা: সন্ধ্যায় ব্যায়াম করে কিছু ক্যালোরি ক্ষয় করুন। পরে গোসল করে ঘুমাতে যান। তাছাড়া সন্ধ্যায় যদি আপনার কোনও কাজ থাকে তাহলে ব্যায়ামের পরিবর্তে সেটি করতে পারেন।

৫) বিছানায় বই নিয়ে ঘুমাবেন না: অনেকেই আছেন ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বই নিয়ে পড়তে পড়তে ঘুমান। এটি করবেন না। আপনার সব পড়াশুনা চেয়ারে বসেই সেরে নিন। তারপর একান্ত মনে ঘুমাতে যান।

৬) রুমে লাইট না জ্বালানো: রাতে রুমে লাইট জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস অনেকের আছে। তবে এটি না করে আপনি আপনার পাশের রুমে নাইট বাল¡ জ্বালিয়ে রাখুন। কিন্তু আপনার রুম অন্ধকার রাখুন।

৭) বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা: আপনি অবশ্যই সবসময় বিছানা পরিষ্কার রাখবেন। এছাড়া আপনার প্রয়োজনীয় জিনিস যেমন: বিছানার চাদর, কম্বল, বালিশ এ ধরনের জিনিস ছাড়া সব সরিয়ে ফেলবেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী