নিশ্চিন্তে খান মিষ্টি আলু

লাইফস্টাইল ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১৫:৪৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৫২
image

মিষ্টি আলু সেদ্ধ খুবই উপাদেয় খাবার। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও উপকারী। নিয়মিত মিষ্টি আলু খেলে দূরে থাকবে পারবেন বিভিন্ন রোগব্যাধি থেকে। দৈনন্দিন ডায়েট চার্টেও নিশ্চিন্তে রাখতে পারেন মজাদার এই আলু।

নিশ্চিন্তে খান মিষ্টি আলু

জেনে নিন মিষ্টি আলুর বিভিন্ন উপকারিতা-

  • মিষ্টি আলু খুবই পুষ্টিকর খাবার। ভিটামিন এ, বি ও সি এর পাশাপাশি ফাইবার, আয়রন ও পটাসিয়ামের উৎস মিষ্টি আলু। ভিটামিন এ ত্বক ও হাড়ের যত্নে আবশ্যক। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পটাসিয়াম কিডনির সুস্থতার জন্য জরুরি এবং ম্যাগনেসিয়াম নার্ভ ও হাড় ভালো রাখে।
  • মিষ্টি আলু যত খুশি খেতে পারেন নিশ্চিন্তে। এতে কোনও ধরনের চর্বিজাতীয় পদার্থ নেই। আঁশজাতীয় মিষ্টি আলু খেলে ক্ষুধা লাগে না সহজে। ডায়েট চার্টে তাই এটি রাখতে পারেন সহজেই।
  • মিষ্টি আলুতে রয়েছে কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি, ফাইবার, বেটা-ক্যারোটিনসহ আরও বেশ কিছু উপকারী অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো বিভিন্ন অসুস্থতায় আরোগ্য প্রদান করতে পারে দ্রুত।
  • গর্ভবতী মায়ের জন্য মিষ্টি আলু খুবই উপকারী। এটি গর্ভের শিশুর বৃদ্ধি সহায়ক।
  • মিষ্টি আলু খেতে পারেন যেকোনও ভাবে। সেদ্ধ আলুর পাশাপাশি পুড়িয়ে কিংবা ভেজেও খাওয়া যায় এটি। এমনকি মিষ্টি আলুর স্যুপও অত্যন্ত পুষ্টিকর।
  • হজমে গণ্ডগোল থাকলে মিষ্টি আলু খেতে পারেন। এটি দূর করবে হজম সংক্রান্ত সমস্যা।
  • হৃদযন্ত্র ও স্নায়ুর সুস্থতা বজায় রাখে মিষ্টি আলু।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম