প্রসব পরবর্তী ত্বকের ফাটা দাগ?

লাইফস্টাইল ডেস্ক
০২ নভেম্বর ২০১৬, ১২:১৫আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৪:০২
image

গর্ভধারণকালে পেট প্রসারিত হওয়ার কারণে এক ধরনের ফাটা দাগ পড়ে যায় ত্বকে। স্ট্রেচ মার্ক বা এই দাগ দূর করার জন্য রয়েছে আলাদা জেল। প্রসব পরবর্তী সময়ে জেল ব্যবহার করলে দাগ কমে যায়। পাশাপাশি ঘরোয়া উপায়েও দূর করতে পারেন এই দাগ।

প্রসব পরবর্তী ত্বকের ফাটা দাগ দূর করতে অলিভ অয়েল ম্যাসাজ করুন

জেনে নিন দাগ দূর করার কিছু ঘরোয়া উপায়-

অ্যালোভেরা
অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে সরাসরি ত্বকে লাগান। ১৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করলে ধীরে ধীরে কমে যাবে পেটের লম্বা দাগ।

অলিভ অয়েল
নিয়মিত অলিভ অয়েল ম্যাসাজ করলেও দাগ দূর হবে। গর্ভাবস্থায় অলিভ অয়েল ম্যাসাজ করতে পারেন প্রতিদিন। এতে দাগ কম পড়বে ত্বকে।

আলুর রস
আলুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা দ্রুত দাগ দূর করতে পারে। আলুর রস দাগের উপর লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ক্যাস্টর অয়েল
দাগযুক্ত ত্বকে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন ২০ মিনিট। পাতলা কাপড় অথবা তুলা দিয়ে ঢেকে নিন ত্বক। গরম পানি দিয়ে চেপে নিন ত্বক। কিছুক্ষণ পর উঠিয়ে ফেলুন কাপড় অথবা তুলা।

মধু
মধুতে তুলা ভিজিয়ে দাগের উপর চেপে নিন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার মধু এভাবে লাগালে দ্রুত দূর হবে দাগ।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম