শুরু হচ্ছে ডব্লিউপিপিবি ব্রাইডাল ফেস্টিভ্যাল

লাইফস্টাইল ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ১৭:৫০আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৭:৫২
image

সাজপোশাক থেকে শুরু করে গয়না, ভেন্যু, ডালা, স্টেজ, মেহেদি, ফটোগ্রাফি, হানিমুন পর্যন্ত উৎসবের সব খোঁজখবর এবার মিলবে একই ছাদের নিচে। বিউটি পার্লার অরা বিউটি লাউঞ্জের সৌজন্যে এবং ডব্লিউপিপিবি (ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ)-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ব্রাইডাল ফেস্টিভ্যাল-২০১৬। নগরীর শুটিং ক্লাবে আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর তিন দিনব্যাপী চলবে এই ফেস্টিভ্যাল।

সংবাদ সম্মেলনে ফেস্টিভ্যালের নানান দিক নিয়ে উপস্থিত অতিথি ও সংবাদমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করেন আয়োজকরা

এই উপলক্ষে আজ ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ফেস্টিভ্যালের নানান দিক নিয়ে উপস্থিত অতিথি ও সংবাদমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডব্লিউপিপিবি’র প্রেসিডেন্ট প্রীত রেজা, সেক্রেটারি জেনারেল সজীব পাল, অরা বিউটি বিউটি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মাহদীন তারিক, স্ট্যাটিজিক কনসাল্টেন্ট রফিকুল ইসলাম রাফ ও বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক।

গুলশান-১ এর শ্যুটিং ক্লাবে আয়োজিত ৩ দিনব্যাপী এই ফেস্টিভ্যালে থাকবে একই ছাদের নীচে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল আয়োজনের পসরা। ব্রাইডাল ইন্ডাস্ট্রির সেরা ৫৬টি প্রতিষ্ঠান এবারের ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে। নামকরা সব মডেলদের  অংশগ্রহণে প্রতিদিন থাকছে জমকালো ফ্যাশন শো। থাকছে ফ্রি মেহেদি দেওয়ার সুযোগ ও ফটোগ্রাফি, মেকআপ, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন এক্সপার্টদের সঙ্গে সাক্ষাত করার সুযোগ। সেলফি তুলে উৎসবের ফেসবুক পেজে পোস্ট করে জিতে নেওয়া যাবে ব্যাংকক যাওয়ার আসার সুযোগ। 

ফেস্টিভ্যালে উল্ল্যেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকছে ওয়েডিং ডায়েরি, ওয়েডিং মোমেন্ট, অরা বিউটি লাউঞ্জ, ইশরাত আমিন ফটোগ্রাফি, পেপার ওয়ার্ল্ড লিমিটেড, ড্রিম ওয়েভার, ওয়েডিং স্টোরি, ডক্টরস বেক, রেড, রিজেন্সি, ওশেন প্যারাডাইজ, সাজ, ব্রাইডাল ক্যানভাস, মান্যবর, জেফ কালেকশন, ফখরুদ্দিন, ঢাকা ফুডিজসহ ৫৬টি প্রতিষ্ঠান। প্রতিটি স্টলে থাকছে বিয়ের আয়োজন সম্পর্কিত ওয়ান-টু-ওয়ান পরামর্শের সুযোগ ও বিভিন্ন ডিসকাউন্ট অফার।

এ আয়োজনের প্রধান স্পন্সর অরা বিউটি লাউঞ্জ এবং সহ-সহযোগিতায় পেপার ওয়ার্ল্ড লিমিটেড।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক