কারিনা কাপুরের ৮ হেয়ার স্টাইল

লাইফস্টাইল ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ১৮:১৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৮:২২
image

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের মাতৃত্বকালীন ফ্যাশন নিয়ে এখন সরগরম ফ্যাশন দুনিয়া। চমৎকার সব পোশাকে দিব্যি স্বতঃস্ফূর্ত হবু মা কারিনা। ফ্যাশনেবল এই অভিনেত্রী কিন্তু হেয়ার স্টাইলেও ভীষণ ট্রেন্ডি। বিভিন্ন সময়ে তিনি চুল সাজিয়েছেন বৈচিত্র্যময় ঢঙে।
কারিনা কাপুরের চমকপ্রদ সব চুলের সাজ থেকে বেছে নিতে পারেন আপনার সঙ্গে মানানসই যেকোনও স্টাইল-

হেয়ার স্টাইল- ১

ঢেউ খেলানো এলোমেলো চুলগুলো ছেড়ে জমকালো ভাব নিয়ে আসতে পারেন সাজে। সঙ্গে মানিয়ে যাবে স্মোকি চোখ।

হেয়ার স্টাইল- ২

এক সাইডে মেসি স্টাইলের ফ্রেঞ্চ বেণি করেও সাজে নিয়ে আসতে পারেন মসৃণতা। একটু উঁচু করে ফুলিয়ে নিন সামনের অংশের চুল।

হেয়ার স্টাইল- ৩

প্রতিদিন একইভাবে চুল ছেড়ে রাখতে রাখতে সাজে একঘেয়েমি চলে আসলে এভাবে সাইড টুইস্ট করে নিন। 

হেয়ার স্টাইল- ৪

শাড়ি কিংবা সালোয়ার কামিজের সঙ্গে ঢেউ খেলানো চুলগুলোকে এক পাশে নিয়ে আসুন। কানের বড় দুল পূর্ণতা নিয়ে আসবে সাজে।

হেয়ার স্টাইল- ৫

চুলের সামনের অংশ টেনে খানিকটা এলোমেলোভাবে খোঁপা করে নিন। মানিয়ে যাবে সব ধরনের পোশাকের সঙ্গেই।

হেয়ার স্টাইল- ৬

সামনের চুল টেনে নিচু করে পনিটেইল করতে পারেন এভাবে। পেছনের চুলগুলো কার্ল করে নিন।

হেয়ার স্টাইল- ৭

চুলের সামনের অংশ সামান্য পাফ করে ফুলিয়ে নিন। পেছনের চুলগুলো ঘুরিয়ে সামনে এক সাইডে নিয়ে এসে আটকে দিন।  

হেয়ার স্টাইল- ৮

সামনের দিকে কিছু চুল ছেড়ে নিচু করে খোঁপা করুন। নমনীয়তা আসবে সাজে।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম