শেষ হলো তিনদিনের ডব্লিউপিপিবি ব্রাইডাল ফেস্টিভ্যাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১৩:১৫আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৩:২৪

ব্রাইডাল ফেস্টিভ্যাল

ডব্লিউপিপিবি (ওয়েডিং এন্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ)-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো হয়ে গেল ‘ব্রাইডাল ফেস্টিভ্যাল-২০১৬’। নগরীর শ্যুটিং ক্লাবে ১৭ থেকে ১৯ নভেম্বর তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যাল চলে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে ব্রাইডাল ফেস্টিভ্যালের উদ্বোধনে উপস্থিত ছিলেন, ক্রিকেটার আশরাফুল, অতিথি হিসেবে সাবিলা নূর, সুমন পাটোয়ারী ও কণ্ঠশিল্পী মেহেরীন। অনুষ্ঠানে ডব্লিউপিপিবি’র প্রেসিডেন্ট প্রীত রেজা,  সেক্রেটারি জেনারেল সজিব পাল, অরা বিউটি বিউটি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মাহদীন তারিক, বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক, পেপার ওয়ার্ল্ডের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।

তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালে প্রতিটি প্রতিষ্ঠান বিয়ের এই সিজন উপলক্ষে বিভিন্ন অফার নিয়ে উপস্থিত ছিল। উৎসবে যোগ দিয়েছিল দেশের প্রতিষ্ঠিত ওয়েডিং প্ল্যানার, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে ক্যাটারার ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। প্রতিটি স্টলে ছিল বিয়ের আয়োজন সম্পর্কিত ওয়ান-টু-ওয়ান পরামর্শের সুযোগ। উৎসবের ফেসবুক ইভেন্ট পেজে সেলফি তুলে পোস্ট দিয়ে বিজয়ী দম্পতি পাবেন ব্যাংকক যাওয়া আসার, আগত দর্শকদের নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, পুরস্কার থাকছে হানিমুন প্যাকেজ কক্সবাজারে তিন দিন-রাত যাওয়া-আসা, থাকা-খাওয়া,  শুক্রবার অরা বিউটি লাউঞ্জের সৌজন্যে ফ্রি মেহেদি দেয়ার সুযোগ, মেলায় ফ্রি ছবি তোলার সুযোগ, ফটোগ্রাফী, ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট, ফ্যাশন নিয়ে এক্সপার্টদের সাথে আলোচনার সুযোগ ছিল।  শুক্র ও শনিবার সন্ধ্যায় ছিল দেশের জনপ্রিয় মডেলদের নিয়ে ফ্যাশন শো।

ফেস্টিভ্যালে উল্ল্যেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওয়েডিং ডায়েরি, অরা বিউটি লাউঞ্জ, ওয়েডিং মোমেন্ট, পেপার ওয়ার্ল্ড লিমিটেড, ড্রিম ওয়েভার, ওয়েডিং স্টোরি, ডক্টরস বেক, রেড বিউটি পার্লার, সাজ, ব্রাইডাল ক্যানভাস, দোসা এক্সপ্রেস, ফখরুদ্দিন, রয়েল ওয়েডিং, ছুটিডটকম, ফ্লোরিস্তা, এসকে ইভেন্টস, এক্সিলেন্ট পার্লার, পুষ্পভ্যালী, অরেঞ্জ ট্রাভেল, পালকী ঘর, কাশফেরী মিঠা পান। এছাড়া ছিল আরও ৫৬টি প্রতিষ্ঠান।

ডব্লিউপিপিবির প্রেডিডেন্ট প্রীত রেজা উদ্বোধনে বলেন, ‘দ্বিতীয় বারের মতো এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সামনে যারা বিয়ে করতে যাচ্ছেন ট্রাফিকের এই শহরে ভিন্ন ভিন্ন জায়গায়, নানা ধরনের সার্ভিসের জন্য ছোটছুটি না করে চলে আসুন মেলায়। এক ছাদের নিচেই সব সমাধান থাকছে।’

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম