গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে বলিউড সুন্দরী সোনম কাপুর এসেছিলেন ওয়াইন রঙা পোশাকে। ন্যুড মেকআপ ও ন্যুড লিপস্টিকে ফ্যাশনেবল দেখাচ্ছিল এই অভিনেত্রীকে। গোড়ালির উপরে থাকা পোশাকের সঙ্গে চমৎকার ব্যালেরিনা সু মানিয়ে গিয়েছিল বেশ। সোনমের গলায় ছিল চিকন কলার নেকলেস ও হাতে একই ধরনের চিকন ব্রেসলেট। সঙ্গে গ্যাংস্টার সানগ্লাসে ভিন্নধর্মী লুকে সোনম ছিলেন দিব্যি স্বতঃস্ফূর্ত।
দেখুন গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে সোনম কাপুরের লুক-
/এনএ/








