খুশকি দূর করবে লবণ!

লাইফস্টাইল ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১২:১৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৩:০৫
image

শীত আসলেই বেড়ে যায় খুশকির প্রকোপ। এর ফলে চুল দুর্বল হয়ে ঝরে যেতে থাকে। অ্যান্টি ড্যানড্রাফট শ্যাম্পু ব্যবহার করলে হয়তো দিন কয়েকের জন্য মুক্তি মেলে খুশকি থেকে। কিন্তু কয়েকদিন পরই আবার ফিরে আসে বিরক্তিকর খুশকি। এর সমস্যা থেকে মুক্তি পেতে রেগুলার শ্যাম্পুকেই বানিয়ে নিতে পারেন খুশকিরোধক শ্যাম্পু! শ্যাম্পুর সঙ্গে লবণ মিশিয়ে ব্যবহার করলে দ্রুত মুক্তি পাবেন খুশকি থেকে। লবণ ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে খুশকি থেকে রেহাই দেয়।

লবণ

জেনে নিন কীভাবে শ্যাম্পুর সঙ্গে লবণ ব্যবহার করবেন-
হাতের তালুতে শ্যাম্পু নিয়ে সামান্য লবণ ছিটিয়ে নিন। চুল ভিজিয়ে মাথার তালুতে ঘষে ঘষে লাগান শ্যাম্পু। ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। লবণ পুরোপুরি ভাবে দূর করতে আবার শ্যাম্পু করে নিন। চুলের গোড়ায় যেন লবণ জমে না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। ভালো করে শ্যাম্পু ও পানি দিয়ে চুল পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করুন।
/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম