কাঠের আসবাব থেকে পানির দাগ ওঠাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১৫:১৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৭:০১
image

গরম চায়ের কাপ অথবা কফির মগ টেবিলে রাখলে গোলাকার সাদাটে দাগ পড়ে যায়। এছাড়া ঠাণ্ডা পানির গ্লাস রাখার ফলেও এ ধরনের দাগ পড়ে কাঠের আসবাবে। দৃষ্টিকটু এসব দাগ দূর করতে পারেন খুব সহজেই।

কাঠের আসবাব থেকে পানির দাগ ওঠাবেন যেভাবে

জেনে নিন কাঠের আসবাব থেকে সাদাটে দাগ কীভাবে দূর করবেন-

  • ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ চা চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। আসবাবের দাগযুক্ত স্থানে মিশ্রণটি চক্রাকারে ঘষে নিন। দূর হবে দাগ।
  • দাগের উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে দিন সারারাত। পরদিন শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • ১ চা চামচ লবণের সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে দাগের উপর ধীরে ধীরে ঘষুন। পাতলা কাপড়ের সাহায্যে ঘষবেন। কিছুক্ষণের মধ্যেই দূর হবে দাগ।
  • নরম কাপড়ে সাদা টুথপেস্ট লাগিয়ে দাগের উপর ঘষুন। দাগ উঠে গেলে ভেজা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে ফেলুন পেস্ট। টুথপেস্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘষলেও দূর হবে দাগ।
  • ভিনেগারের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নরম কাপড়ের সাহায্যে দাগের উপর লাগান। আরেকটি শুকনা কাপড়ের সাহায্যে মুছে নিন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম