সবাই জানি জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড হয়ে গেছে। ইতোমধ্যেই অনেকে নিজেদের কার্ড বুঝে পেয়েছেন। কিন্তু যারা এখনও পাননি তাদের করণীয় কী? নিজেই বুঝে নিতে পারেন নিজের স্মার্টকার্ড।
কার স্মার্টকার্ড কখন ও কোথা থেকে বিতরণ করা হবে যেকোনো মোবাইল থেকে ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে নাগরিকেরা সহজেই জানতে পারবেন এছাড়া http://www.nidw.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে NID Online Services লিংকের ‘অন্যান্য তথ্য’ ট্যাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে।
এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের মাধ্যমে জানতে SC লিখে স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করতে হবে।
এখনও এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
/এফএএন/








