সুস্বাদু নার্গিসি কোফতা

লাইফস্টাইল ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ১৫:০৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৫:২৮

সাদা পোলাও অথবা বিরিয়ানির সঙ্গে মজাদার নার্গিসি কোফতা পরিবেশন করতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন নার্গিসি কোফতা-

নার্গিসি কোফতা




উপকরণ
মুরগির কিমা- ২৫০ গ্রাম
ডিম- ৪টি
ঘি- ২ টেবিল চামচ  
রসুন- ১৫ গ্রাম
পেঁয়াজ- ২টি
আদা- ১৫ গ্রাম
বেসন- ৬০ গ্রাম
পোস্তদানা- ৫ গ্রাম
দই- ২৫০ গ্রাম
এলাচ দানা- ৪টি
লবঙ্গ- ৪টি
জিরা- আধা চা চামচ
গোলমরিচ- আধা চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
কেওড়া পানি- ২ চা চামচ
বাদাম বাটা- ১ চা চামচ
পুদিনা পাতা- ২টি
তেল– ২ কাপ
প্রস্তুত প্রণালি
ডিম ও মুরগির মাংস সেদ্ধ করে নিন। আদা ও রসুন বেটে নিন এবং জিরা, পোস্তদানা, লবঙ্গ ও এলাচ সামান্য ভেজে নিন। একটি পেঁয়াজ টুকরা করে বাদামি করে ভেজে তুলুন। ভাজা পেঁয়াজ গুঁড়া করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন।
বাকি পেঁয়াজ ও মসলা আলাদা করে বেটে নিন। আদা-রসুন বাটার অর্ধেক অংশ ও মসলা বাটার অর্ধেক অংশ একসঙ্গে মেশান।
বেসন, মুরগির কিমা, লবণ ও মরিচ গুঁড়া একসঙ্গে মেশান। মিশ্রণটি সমান ৪ ভাগে ভাগ করুন। একটি ডিম নিয়ে বেসনের মিশ্রণে দিয়ে ভালো করে কোফতার আকৃতি করে নিন। ডুবো তেলে কড়া করে ভাজুন কোফতা।
প্যানে ঘি গরম করে বাকি পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, মসলা বাটা ও লবণ দিন। যতক্ষণ মসলা তেল ছেড়ে না দেয় ততক্ষণ রাখুন চুলায়। দই ও বাদাম বাটা দিয়ে মৃদু আঁচে নাড়তে থাকুন।
কেওড়া পানি দিয়ে নামিয়ে নিন মিশ্রণ। ভাজা কোফতা অর্ধেক করে কেটে মসলার মিশ্রণে দিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম