আমেরিকান বার্গার ফ্র্যাঞ্চাইজে এখন ঢাকায়

লাইফস্টাইল ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৬

বার্গার কিং

বিশ্বখ্যাত আমেরিকান বার্গার ফ্রেঞ্চাইজে বার্গার কিং এখন ঢাকায়। বিশ্বের ১০০টি দেশে ১৫ হাজারের বেশি আউটলেট থাকা এই প্রতিষ্ঠানের সাম্প্রতিক সংযোজন বাংলাদেশ। বনানীর এই আউটলেটটি উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বাংলাদেশে এই ব্র্যান্ডের পরিচালনা রয়েছে টিফিনবক্স লিমিটেড।

বিশ্বের অন্যান্য আউটলেটের মতো ঢাকার বার্গার কিংয়েও রয়েছে ওয়াপার, চিজ, চিকেন ও ফিশ বার্গার। ১৮৯ টাকা থেকে শুরু করে ৪৪৯ টাকার মধ্যে পাবেন সব ধরনের বার্গার। এছাড়াও থাকছে চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই আর অনিয়ন রিংস। সঙ্গে ৪৯ টাকা থেকে ১৭৯ টাকার মধ্যে চকলেট, স্ট্রবেরি, ক্যারামেল সানডি, কোক, কফি আর চা তো থাকছেই।

বার্গার কিং উদ্বোধনের পরপরই দেখা যায় তিনতলা এই রেস্তোরাঁ লক্ষ্য করে বিশাল লাইন। সবাই প্রথম দিনেই বার্গার কিংয়ের বার্গারের স্বাদ পেতে আগ্রহী।

উদ্বোধনের সময় মার্শা বার্নিকাটও জানান, বাংলাদেশে থেকেই তার প্রিয় ওয়াপার বার্গার খেতে পারবেন।

/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম