বিষণ্ণতার কারণ ফেসবুক!

সাদ্দিফ অভি
২৮ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৪:০২
image

প্রতিনিয়ত ফেসবুক ব্যবহারে অভ্যস্ত যারা, মাঝে মধ্যেই তারা ভোগেন বিষণ্ণতায়! সম্প্রতি এক গবেষণায় জানা গেছে  নিয়মিত ফেসবুক ব্যবহার জীবনের প্রতি এক ধরনের বিতৃষ্ণার জন্ম দেয়। তবে এজন্য যে পুরোপুরি ফেসবুক ব্যবহার বন্ধ করে দিতে হবে এমন নয়।  

বিষণ্ণতার কারণ ফেসবুক!

সামাজিক মাধ্যম ব্যবহারে কিছুটা পরিবর্তন এবং কিছু সময়ের জন্য এর থেকে দূরে থাকার কথা উল্লেখ করা হয়েছে সাইবারসাইকোলজি জার্নালের একটি গবেষণায়। ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের গবেষক মরটেন ট্রমহল্ট প্রায় ১ হাজার ফেসবুক ব্যবহারকারীর উপর একটি জরিপ চালান দু’টি শর্তে। একটি অনবরত ফেসবুক ব্যবহার করতে হবে অথবা এক সপ্তাহ ফেসবুক থেকে দূরে থাকতে হবে।

এক সপ্তাহ পর ফেসবুক থেকে দূরে থাকা ব্যবহারকারীদের কাছ থেকে তিনি সন্তোষজনক ফলাফল পেয়েছেন, তাদের স্বভাব এবং আচরণেও অনেক পরিবর্তন এসেছে।
তাই অহেতুক উদাসীনতায় ভুগলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুটা দূরত্ব অবলম্বন করুন। নিজেকে সময় দিন। শখের কোনও কাজ করতে পারেন এসময়। চাইলে প্রিয়জনের সঙ্গে বেড়িয়ে পড়ুন দূরে কোথাও ভ্রমণে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম