খানা-খাদ্য: ২০১৬ স্টাইল

আজরাফ আল মূতী
৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:৪২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪

দেখতে দেখতে একটি বছর শেষ হয়ে গেল। ২০১৬ সালে সারা বছর জুড়ে বিশ্বের মানুষ কি খেলো সেই তথ্য কী আমরা জানি? বছর জুড়ে সবাই ভাত, মাছ, তরকারিই নিশ্চয় খেয়েছে। তবে সবচেয়ে বেশি কোন খাবার বিক্রি হয়েছে বিশ্ব খাদ্যবাজারে সেই হিসেব করা হয়েছে গেছে।  খাদ্যাভাস ও যেসব খাবারের বাজার চাহিদা বেশি ছিল, সেগুলো এক তালিকায়তুলে ধরেছে গ্লোবাল ফুড ফোরাম। গ্লোবাল ফুড ফোরামের ঐ প্রতিবেদনটির আলোকে চলুন জেনে নেওয়া যাক এ বছর ঠিক কোন ধরনের খাবারের দিকে বেশিঝুঁকেছেন মানুষ। 

মাংস ও সামুদ্রিক খাবার

. মাংস ও সামুদ্রিক খাবার: ২০১৬ সালে সচরাচর খাওয়াহয় না এমন মাংস ও সামুদ্রিক খাবারের দিকে ঝোঁকটা একটু বেশিই ছিল মানুষের। সেটিই নাকি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

উদ্ভিদ জাতীয় খাদ্য

. উদ্ভিদজাতীয় সব খাবার: মানুষের খাদ্যাভাসে ২০১৬ সালে উদ্ভিদজাতীয় সব ধরনের খাবারই বেশ বড় ধরনের ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে গ্লোবাল ফুড ফোরাম। তার মানে স্বাস্থ্য সচেতন ছিলেন এই বছর খাদকরা।

প্রোবায়োটিক খাবার

.  গাজন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত খাদ্য ও প্রোবায়োটিকস: সাধারণ মানুষ বছরটিতে গাজন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত খাদ্য ও  প্রোবায়োটিকসের দিকে আগের তুলনায় বেশি ঝুঁকেছেন। মানুষের দৈনন্দিন খাবার তালিকায় এ ধরনের খাবারের বেশ ভালো ধরনের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলেই জানিয়েছে গ্লোবাল ফুড ফোরাম। নানা ধরনের পানীয়, কিমচির মতো খাবারের ছিল বছর জুড়ে চাহিদা।

দুগ্ধজাত খাবার

. দুগ্ধজাত: ২০১৬ সালে মানুষের খাবারের বেশ বড় একটি অংশ জুড়ে ছিল দুধ, ইয়োগার্ট, মাখন, পনির ইত্যাদি। বিগত বছরের তুলনায় এ বছর এ খাবারগুলো বেশি বিক্রি হয়েছে বলেই জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

শুকনো ব্রকলি

. শুকনো খাবার: ২০১৬ সালে শুকনো খাবারের প্রতিও মানুষের চাহিদা আগের তুলনায় বেড়েছে। শুকনো ব্রকোলি ও গাজরের পাশাপাশি স্যামন ও বাইসনের মতো বিভিন্ন নতুন নতুন স্বাদেরশুকনো খাবারও এ বছর বাজারে এসেছে বলে জানিয়েছে গ্লোবাল ফুড ফোরাম।  

গমবিহীন আটা

. বিকল্প খাবার: এ বছর মানুষ প্র্রচলিত আটার চেয়ে বিকল্প প্রক্রিয়া বা অন্য খাদ্যবস্তু থেকে তৈরি আটার  জাতীয় খাদ্যের দিকে আকৃষ্ট হয়েছে বেশি। আর তাই এ ধরনের আটার বিক্রির পরিমাণটাও গত বছরের তুলনায় বেশি।

কোরিয়ান ও জাপানি খাবার

. পূর্ব এশিয়ার খাবার: ২০১৬ মানুষের খাবারের তালিকার অনেকটা অংশই দখল করে নিয়েছে পূর্ব এশিয়ার খাবার। এর মধ্যে আবার দক্ষিণ পূর্ব এশিয়ার কোরিয়ান ও জাপানিজ স্বাদের খাবার এগিয়ে রয়েছে।  

এই সাত খাবার এবার বাজার মাত করেছে। দেখা যাক ২০১৭ সালের ফুড ট্রেন্ড কেমন যায়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম