দই-সর্ষে ইলিশ!

লাইফস্টাইল ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৭, ১৬:০৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:০৯
image

সর্ষে ইলিশ খেতে পছন্দ করেন না এমন ভোজনরসিক খুঁজে পাওয়া যাবে না। এবার স্বাদে ভিন্নতা নিয়ে আসতে রান্না করে ফেলুন দই ও সর্ষে দিয়ে ইলিশ মাছ! মজাদার আইটেমটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু।

দই-সর্ষে ইলিশ

জেনে নিন কীভাবে রান্না করবেন সর্ষে-দই ইলিশ-  

উপকরণ
ইলিশ মাছ- ৪ টুকরা
পেঁয়াজ কুচি- অর্ধেকটা
দই- ১/৪ কাপ
মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
কাঁচামরিচ- ৩টি (স্লাইস)
সরিষা- ১ টেবিল চামচ
রসুন- ৭ কোয়া
জিরা- দেড় চা চামচ
পানি- ১ কাপ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
হলুদ গুঁড়া- ২ চা চামচ
তেল- ১ টেবিল চামচ
লবণ- ৩ চিমটি (ম্যারিনেট করার জন্য)

প্রস্তুত প্রণালি
লবণ ও হলুদ দিয়ে ইলিশ মাছ মাখিয়ে রাখুন। পেঁয়াজ কুচি, সরিষা, রসুন কুচি ও জিরা একসঙ্গে বেটে দই ও পানির সঙ্গে মেশান। মিশ্রণটি ছেঁকে পানি আলাদা করুন। কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করুন মাঝারি আঁচে। গরম মসলা দিয়ে দিন তেলে। মসলার পানি ও লবণ দিয়ে কয়েক মিনিট ফুটান। ম্যারিনেট করা ইলিশ মাছ ও কাঁচামরিচ দিয়ে পাত্র ঢেকে দিন। চুলার জ্বাল সামান্য কমিয়ে দিন। তেল উঠে আসলে আরও সামান্য তেল ছিটিয়ে চুলা থেকে নামিয়ে নিন কড়াই।  ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন দই-সর্ষে ইলিশ।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম