চলছে অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ১৪:৩৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৪:৪৯
image

পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং লা মেরিডিয়ান ঢাকার আয়োজনে চলছে অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে তিন দিনব্যাপী চিত্রপ্রদর্শনী ‘ব্রাশ অব হোপ।’ হোটেল লা মেরিডিয়ানে প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

চলছে বিশেষ শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী

সূচনা বক্তব্যে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার,অশওয়ানী নায়ার বলেন ‘পিএফডিএ-ভিটিসির সাথে এই প্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সকলের মতো এই শিশুদেরও কিছু বিশেষত্ব রয়েছে যা তারা তুলির মাধ্যমে তুলে ধরেছে।’
উদ্বোধনী বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক প্রদর্শনীর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,‘এই বাচ্চারা তুলির মাধ্যমে যা করে দেখিয়েছে তাতে আমি সত্যিই বিস্মিত।’ 

এ সময় লা মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস-এর চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট,বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিল্পানুরাগীরা উপস্থিত ছিলেন।
আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এই চিত্রপ্রর্দশনী উন্মুক্ত থাকবে সকলের জন্য। প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা চাইলে ছবি কিনতে পারবেন। ছবি বিক্রি থেকে অর্জিত অর্থ পিএফডিএ-ভিটিসি এর বিশেষ শিশুদের উন্নয়ন ফান্ডে জমা হবে।  

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের