ব্রণের দাগ দূর করবে ৬ ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ১৪:৩৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৪:৪২
image

ব্রণ দূর হলেও ত্বকে রেখে যায় বিব্রতকর দাগ। ব্রণের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কয়েকটি ফেসপ্যাক।

ব্রণের দাগ দূর করবে ৬ ফেসপ্যাক

জেনে নিন কীভাবে ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন-  

শসা
শসা টুকরা করে কেটে ত্বকে ঘষুন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শসায় রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ধীরে ধীরে দূর করবে ব্রণের দাগ।
মধু ও লেবু
ব্রণ ও রোদে পোড়া কালচে দাগ দূর করতে খুবই কার্যকর এই ফেসপ্যাকটি। মধুর সঙ্গে কয়েক গফতা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। মধু ত্বকের মরা চামড়া দূর করে ও লেবুতে থাকা অ্যাসিড দূর করে ত্বকের দাগ।
দুধ ও চন্দন
দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ব্রণের দাগ দূর করে। চন্দন ত্বকে নিয়ে আসে জৌলুস। উপাদান দুটি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। শুকিয়ে ত্বক টানটান হয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন ফেসপ্যাকটি।
মুলতানি মাটি ও গোলাপজল
খুব সহজেই তৈরি করতে পারবেন ফেসপ্যাকটি। মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
টমেটো ও দই
দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ও টমেটোতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকের কালো দাগ দূর করে।
অ্যালোভেরা
অ্যালোভেরায় রয়েছে ফ্যাটি অ্যাসিড যা দ্রুত দূর করতে পারে ত্বকের কালো দাগ।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম