রাজধানীতে ফ্যাশনেবল পোশাকের নতুন আউটলেট

লাইফস্টাইল ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ১৬:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫

গ্রামীণ ইউনিক্লো গ্রামীণ ইউনিক্লোর  ধানমন্ডি মেট্রো শপিংমল এ শোরুম এর উদ্বোধন করা হয়েছে । নতুন আউটলেট এর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান । এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ইউনিক্লো এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক ছাড়াও কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা।

নতুন আউটলেট উদ্বোধন করে তাহসান খান বলেন, গ্রামীণ ইউনিক্লো সামাজিক ব্যবসায় এর মাধ্যমে জাপানের পোশাক প্রস্তুতকরণ পদ্ধতি ও উন্নত মানের সাথে বাংলাদেশের মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।

গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, আমরা প্রতিনিয়ত নতুন ও উন্নত মানের পোশাক  সাশ্রয়ী মূল্যে সরবারহের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ভুমিকা রাখতে চেষ্টা করে যাচ্ছি। নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে আমাদের এই উদ্যেগ আরও তরান্বিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত সবাই গ্রামীণ ইউনিক্লো এর পোশাকের এবং ন্যায্য মূল্যে পোশাকে সরবারহের মাধ্যমে জীবন মানের উন্নয়নের জন্য প্রশংসা করেন।

জাপানের শীর্ষ ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে  ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লিঃ নামে যাত্রা শুরু করে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে। ২০১৩ সালে গ্রামীণ ইউনিক্লো নামে ঢাকায় প্রথম আউটলেট স্থাপন করা হয়।এর পর থেকে প্রতিনিয়ত নতুন নতুন স্টোর উদ্বোধন করার মাধ্যমে গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি