ছবি মেলা ৯-এর বর্ণাঢ্য উদ্বোধন

সাদ্দিফ অভি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩৬

ছবি মেলার র‍্যালি এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব ছবি মেলার নবম আয়োজন শুরু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ‘ছবি মেলা ৯’-এর উদ্বোধনকরেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এর আগে জাতীয় প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘ছবিমেলার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হয়েছে। শিল্পের নানা ক্ষেত্রে আমরা কাজ করার মধ্য দিয়ে একটি লক্ষ্যে পৌঁছাতে চাই। আর সেটা হলো একটি মানবিক সমাজ গড়ে তোলা।আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে লালন করে সেটাকে আরও বিকশিত করতে চাই। আমি প্রায়ই বলি, দেশে এখন পরীক্ষার্থীর সংখ্যা বেশি, শিক্ষার্থীর সংখ্যা কম। এই সংকট থেকে উত্তরণে আমাদের জীবনকে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করতে হবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লজি ওয়েলস ও ইরানের আলোকচিত্রি হেঙ্গামেহ গোলেস্তাঁ। এসময় স্বাগত বক্তব্য রাখেন উৎসবের পরিচালক ড. শহিদুল আলম।

উদ্বোধনের মঞ্চে অতিথিরা

এবারের ছবিমেলার বিষয় ‘অবস্থান্তর’। এবারের ছবিমেলার আয়োজনের মূল প্রদর্শনীস্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং, বুলবুল ললিতকলা একাডেমি ও নর্থব্রুক হলেও রাখা হয়েছে আলোকচিত্রের প্রদর্শনী। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থাকছে ছবিমেলার শিক্ষাবিষয়ক ভেন্যু হিসেবে। এখানে অনুষ্ঠিত হবে কর্মশালা ও পোর্টফোলিও রিভিউয়ের মতো আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘অবস্থান্তর’ বিষয়কে কেন্দ্র করে ১৬টি দেশের ২৭ জন শিল্পীর ৩১টি প্রদর্শনী থাকবেএবারের ছবিমেলায়। এবারের কর্মসূচির মধ্যে আছে ৩১টি প্রর্দশনী, ৫টি র্কমশালা, দুই দিনব্যাপী পোর্টফোলিও রিভিউ। পাশাপাশি রয়েছে আর্টিস্ট টক, প্যানেল ডিসকাশন ও প্রেজেন্টেশন।

এবারের ছবিমেলার আয়োজন দৃক ও পাঠশালা। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর প্রিমিয়াম সহযোগী বাংলাদেশ শিল্পকলা একাডেমি; সহযোগী বার্জার ও গ্যেটে ইনস্টিটিউট; সহযোগী পার্টনার এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন, ব্রিটিশ কাউন্সিল, জেমকন গ্রুপ, ইএমকে সেন্টার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও নভো এয়ার।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম