কমলার খোসার অন্য ব্যবহার

আনিকা আলম
১৭ মার্চ ২০১৭, ১৬:৪৫আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৬:৪৫
image

ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখতে কমলার খোসার জুড়ি নেই। সুগন্ধি এই খোসা ছোটখাট গৃহস্থালি সমস্যার সমাধান দিতে পারে চটজলদি। খাবারে সুগন্ধ নিয়ে আসতেও ব্যবহার করতে পারেন কমলার খোসা।

আলমারির ভ্যাপসা গন্ধ দূর করে কমলার খোসা
জেনে নিন কমলার খোসার ব্যতিক্রমী বিভিন্ন ব্যবহার সম্পর্কে-  

  • ফ্রিজের ভেতর দুর্গন্ধ? কমলার খোসার উপর লবণ ছড়িয়ে ফ্রিজে রাখুন। দূর হবে দুর্গন্ধ।
  • কাঠের আসবাব পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন কমলার খোসা। এজন্য কমলার খোসা ভিনেগারে ডুবিয়ে রাখুন দুই সপ্তাহ। খোসা ফেলে দ্রবণটি স্প্রে বোতলে নিয়ে কাঠের আসবাবে স্প্রে করুন। শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • জুতার তলায় আলকাতরা লেগে গেলে কমলার খোসার টুকরা দিয়ে ঘষুন। উঠে যাবে।
  • স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে কমলার খোসা ঘষে মুছে নিন।
  • কমলার খোসার প্রদীপ
    কমলার খোসা দিয়ে তৈরি করে ফেলতে পারেন দৃষ্টিনন্দন প্রদীপ। ইচ্ছামতো নকশা করে নিতে পারেন খোসা। কমলার খোসা ছাড়ানোর আগে লক্ষ রাখবেন যেন গোড়ার সাদা আঁশের মতো অংশ খুলে না আসে। এবার সাদা আঁশ আঙুল দিয়ে সলতের মতো করে ভেতরে তেল দিন। আগুন দিন সলতের মাথায়।  
  • কাপড়ের আলমারির ভ্যাপসা গন্ধ দূর করতে পাতলা প্লাস্টিকে কমলার খোসা নিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে ফেলে আবার নতুন করে রাখুন।
  • চুল ঝলমলে করতে ব্যবহার করা যায় কমলার খোসা। একটি কমলা খোসাসহ ব্লেন্ড করে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।
  • লাল চায়ে এক টুকরা কমলার খোসা ফেলে দিন। চমৎকার সুগন্ধ আসবে চায়ে।
  • বয়ামের চিনি শক্ত হয়ে গেলে কয়েক টুকরা কমলার খোসা দিয়ে ঝাঁকিয়ে নিন। দলা ভেঙে যাবে।
  • বেসিন পরিষ্কার করতে কমলার খোসার জুড়ি নেই। এটি বেসিনের দাগ ও দুর্গন্ধ দূর করে ঝটপট।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম