তেঁতুলের পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১৩:০০আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৩:০০
image

তেঁতুল দেখলেই আমাদের জিভে পানি চলে আসে! চাটনি, আচারের মতো মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত হয় তেঁতুল। টক তেঁতুল কেবল মুখের স্বাদই ফেরায় না, সুস্থ থাকতেও সাহায্য করে। তেঁতুলে রয়েছে ভিটামিন সি, বি, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, ম্যাংগানিজ ও ফাইবার। এছাড়া তেঁতুলে থাকা অ্যান্টি-ইনফ্লামাটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান বিভিন্ন রোগ থেকে দূরে রাখে। পাকা তেঁতুলের শরবত পান করতে পারেন। চাইলে সরাসরি তেঁতুলও খাওয়া যায়। তবে অতিরিক্ত তেঁতুল খাওয়া অনুচিত। এছাড়া কোনও ধরনের চিকিৎসা চলা অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না তেঁতুল।

তেঁতুল
জেনে নিন তেঁতুলের পুষ্টিগুণ সম্পর্কে-

  • তেঁতুলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
  • তেঁতুলে রয়েছে হাইড্রোক্সিসাইট্রিক অ্যাসিড যা শরীরে মেদ জমার প্রক্রিয়াকে মন্থর করে।
  • তেঁতুল ক্যানসারের কোষ গঠনে বাধা দেয়। ফলে বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমে।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তেঁতুল।   
  • তেঁতুল রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ছোট এক গ্লাস তেঁতুলের শরবত ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে।
  • তেঁতুলে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • তেঁতুলের ফাইবারজাতীয় উপাদান হজমের গণ্ডগোল ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

তথ্য: বোল্ডস্কাই  
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম