আচারি কবুতর ভুনা

শামিমা নাসরিন
০৭ এপ্রিল ২০১৭, ১৪:৪৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৪:৫০
image

স্বাদে নতুনত্ব নিয়ে আসতে মজাদার আচারি কবুতর ভুনা রান্না করে ফেলতে পারেন। ঝাল ঝাল আইটেমটি ভাত অথবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন গরম গরম।

আচারি কবুতর ভুনা
জেনে নিন কীভাবে রান্না করবেন আচারি কবুতর ভুনা-   

উপকরণ
কবুতর- ২টি
পেঁয়াজ কুচি- আধা কাপ
পেঁয়াজ বাটা- আধা কাপ
সরিষা বাটা- ২ চামচ
কাঁচামরিচ বাটা- ১ চামচ
জিরা বাটা- ২ চা চামচ
রসুন বাটা- ২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ  
কাঁচামরিচ- ১ চা চামচ (কুচি)
হলুদ- ১ চা চামচ এর বেশি
কাটা গরম মসলা- ২/৩ টি
জয়ফল-জয়ত্রী গুড়া- সামান্য
লবণ- পরিমান মতো
যেকোনও আচারের তেল- ১ কাপ
আচার- স্বাদ মতো

প্রস্তুত প্রণালি
কড়াইয়ে তেল দিয়ে গরম মসলা দিয়ে দিন। সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুন। তারপর একে একে লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা ও সরিষা বাটা দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষন পর হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিন। খেয়াল রাখতে হবে যেন মসলা লেগে না যায়। সামান্য পানি দিন। তেল উপরে উঠে এলে কবুতরের মাংস দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে দশ মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ না হলে  সামান্য পানি দিন। নামানোর আগে আচার ও কাঁচামরিচ দিয়ে এক মিনিট রান্না করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম